Tanvir Khan
প্রকাশ : Nov 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

শাহরুখকে একসময় ‘কুৎসিত’ বলেছিলেন হেমা মালিনী, পরে সেই ছেলেই হলেন বলিউডের বাদশা

বলিউড তারকা শাহরুখ খানের জীবনের গল্পটা যেন নিজেই এক সিনেমা—দিল্লির সাধারণ এক তরুণ থেকে আজকের কোটি ভক্তের প্রিয় ‘কিং খান’। তবে এই সাফল্যের শুরুর দিকে ঘটেছিল এক অবিশ্বাস্য ঘটনা, যেখানে তাঁকে ‘কুৎসিত’ বলেছিলেন অভিনেত্রী ও পরিচালক হেমা মালিনী।

সম্প্রতি শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু ও প্রযোজক বিবেক বাসওয়ানি রেডিও নাশার এক সাক্ষাৎকারে জানান, একদিন হেমা মালিনী নিজেই ফোন করে শাহরুখকে তাঁর বাড়িতে ডেকেছিলেন। সেখানে উপস্থিত হয়ে হেমা প্রথমেই তাঁকে বলেন, “তুমি তো খুব কুৎসিত!”—এতটা স্পষ্ট মন্তব্যে হতভম্ব হয়েছিলেন তাঁরা দুজনেই।

বিবেক বলেন, “তখন আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি ওকে কেন চান? হেমাজি বলেছিলেন, আমির খান ও সালমান খান দুজনেই না করে দিয়েছে।” পরে হেমা মালিনীই তাঁকে নায়কের ভূমিকা দেন তাঁর পরিচালিত ‘দিল আশনা হ্যায়’ ছবিতে—যা ছিল শাহরুখ খানের প্রথম স্বাক্ষর করা চলচ্চিত্র।

যদিও সিনেমাটি বড় হিট হয়নি, সেখান থেকেই শুরু হয় শাহরুখের রাজত্বের পথচলা। একসময় যাকে বলা হয়েছিল “কুৎসিত”, সেই ছেলেই হয়ে উঠলেন বলিউডের সবচেয়ে প্রভাবশালী সুপারস্টার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

1

ইসরাইলকে সমর্থন ত্যাগ করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার ইঙ

2

ওসমান হাদির ওপর হামলায় ক্ষোভ প্রকাশ, কঠোর প্রতিক্রিয়ার হুঁশি

3

শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আকশু ফার্নান্দো মৃত্যুবরণ ক

4

জামালপুরে ইজিবাইকের লাইসেন্স ফি বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট, দু

5

খুলনা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের ঢাকায় তলব করেছে বিএনপি, ভার

6

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি: ঐতিহাসিক জয়ের পর সামনে কঠিন

7

জামায়াতের সঙ্গে আসন সমঝোতা নিয়ে সংকটে এনসিপি, পদত্যাগ ও অভ্য

8

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

9

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা প্রক্রি

10

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের জরুরি সাংগঠনিক সভা

11

একাধিক আসনে নিরঙ্কুশ বিজয়

12

তীব্র খরায় তেহরানে দুই সপ্তাহের মধ্যে ফুরিয়ে যেতে পারে সুপেয়

13

রাজশাহীতে তীব্র শীত, ঘন কুয়াশা ও কম তাপমাত্রায় জনজীবনে প্রভা

14

ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম দাউদ খান

15

শেষ শ্রদ্ধায় মানুষের ঢল: মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার

16

আইপিএল নিলামে ৯.২০ কোটি রুপিতে কলকাতা কিনলো মোস্তাফিজ

17

ইলিয়াস আলীকে গুমের পর হত্যা করা হয়, তদন্তে মিলেছে প্রমাণ: প্

18

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীর আদালতে, সাত

19

গাজীপুরে পুলিশি ডিজিটাল সেবা ‘গণপুলিশিং সার্ভিস’ চালু

20