Tanvir Khan
প্রকাশ : Dec 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম দাউদ খান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে শনাক্ত করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। তাঁকে ঘিরে পরিচয় ও অতীত কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন ও কৌতূহল তৈরি হয়েছে।

পুলিশ জানায়, নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তির একজন ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত হাদি বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁর অবস্থা শঙ্কামুক্ত নয়।

প্রথম আলো অনুসন্ধানে জানা গেছে, ফয়সাল করিম দাউদ খান কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৯ সালের ১১ মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য ছিলেন। ছাত্রলীগের একটি সূত্র নিশ্চিত করেছে, ওসমান হাদির ওপর গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ফয়সাল করিম দাউদ খান একই ব্যক্তি।

সাম্প্রতিক সময়ে ওসমান হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারসহ বিভিন্ন স্থানে ফয়সাল করিমের সঙ্গে হাদির ছবি পাওয়া গেছে। এসব ছবির সঙ্গে সিসিটিভি ফুটেজে দেখা আততায়ীর চেহারার সাদৃশ্য থাকায় তাঁকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

এর মধ্যে শনিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে সন্দেহভাজনের ছবি প্রকাশ করে এবং তাঁর সম্পর্কে তথ্য দিতে সবার সহযোগিতা চায়। পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ওসমান হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন।

ফয়সাল করিমের পরিচয় ও কার্যক্রম
লিংকডইন প্রোফাইল অনুযায়ী, ফয়সাল করিম নিজেকে অ্যাপল সফট আইটি, ওয়াইসিইউ টেকনোলজি ও এনলিস্ট ওয়ার্ক—এই তিনটি প্রতিষ্ঠানের মালিক হিসেবে উল্লেখ করেছেন। তিনি ২০১৩ সালে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটারবিজ্ঞানে স্নাতক এবং পরে আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেছেন বলে প্রোফাইলে উল্লেখ রয়েছে।

২০১৬ সালে তাঁর মালিকানাধীন ওয়াইসিইউ টেকনোলজি লিমিটেড ‘ব্যাটল অব ৭১’ নামে একটি কম্পিউটার গেম তৈরি করে, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে নির্মিত। ওই গেমের উদ্বোধনী অনুষ্ঠানে তৎকালীন বেসিস সভাপতি ও পরে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার উপস্থিত ছিলেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় ছাত্রলীগ গঠিত ‘আসনভিত্তিক নির্বাচন পরিচালনা ও সমন্বয়ক কমিটি’র সদস্য ছিলেন ফয়সাল করিম। সে সময় ঢাকা–১২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ আমলের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদসহ ঢাকা মহানগর আওয়ামী লীগ ও ছাত্রলীগের একাধিক নেতার সঙ্গে ফয়সাল করিমের ছবি ছড়িয়ে পড়েছে। পাশাপাশি ঢাকা–৮ আসনে হাদির গণসংযোগ ও বাংলামোটরে ইনকিলাব কালচারাল সেন্টারের আড্ডায় তাঁর উপস্থিতির ছবিও ভাইরাল হয়েছে। অনেকে ধারণা করছেন, ফয়সাল করিম দীর্ঘদিন ধরে ওসমান হাদিকে অনুসরণ করছিলেন।

গ্রেপ্তার ও জামিনের ইতিহাস
জুলাই গণ–অভ্যুত্থানের পর গত বছরের ২৮ অক্টোবর ঢাকার আদাবরের বাইতুল আমান হাউজিং সোসাইটিতে একটি অফিসে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের ঘটনায় আদাবর থানায় মামলা হয়। ওই মামলার প্রধান আসামি ছিলেন ফয়সাল করিম। ৭ নভেম্বর র‍্যাব তাঁকে গ্রেপ্তার করে তাঁর কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচটি গুলি, তিনটি মুঠোফোন ও পাঁচ হাজার টাকা উদ্ধার করে।

ওই মামলায় চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে জামিন পান ফয়সাল করিম। পরে জামিনের মেয়াদ বাড়াতে ১২ আগস্ট আবেদন করলে হাইকোর্ট নতুন করে এক বছরের জামিন মঞ্জুর করেন। জামিনে থাকা অবস্থাতেই এবার ওসমান হাদিকে গুলি করার ঘটনায় তাঁর নাম সামনে আসে। অল্প সময়ের মধ্যে অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া একজন ব্যক্তি কীভাবে জামিন পেলেন—এ নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভারতের সাবেক ক্রিকেটার রাজেশ বণিকের

1

সিলেটে বিটিসিএলের গুদামঘরে আগুন, ওয়েল্ডিংয়ের ফুলকি থেকে অগ্ন

2

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে ফিরেছেন বখতিয়ার আহম

3

শেখ হাসিনার ভারতে অবস্থান ব্যক্তিগত সিদ্ধান্ত— মন্তব্য এস জয়

4

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমান

5

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপির কর্মসূচিতে ১০টি বিশে

6

জনমত জরিপ ২০২৫: ভোটে দল ও প্রতীকই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচ

7

তেল, ছোলা, চিনিসহ ১০ পণ্য আমদানিতে নগদ মার্জিন কমাল বাংলাদেশ

8

ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম দাউদ খান

9

আইপিএল নিলামে ৯.২০ কোটি রুপিতে কলকাতা কিনলো মোস্তাফিজ

10

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, বিমানবন্দর ও জনসমাবেশের

11

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাতে ঝুলল নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানা

12

৫২৭ থানায় নতুন ওসি নিয়োগ চূড়ান্ত, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প

13

ধামরাই ও রানীনগরে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় নাশকতার চেষ্টা

14

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে আসন্ন নির্বাচনের প্রস্তুতি জান

15

নাটোরে আহত বিএনপি নেত্রী হেলেনা পারভীন চিকিৎসার অভাবে পঙ্গুত

16

সচিবালয় ভাতা দাবি: পাঁচজন কর্মকর্তা–কর্মচারীকে পুলিশ আটক, কর

17

অস্ট্রেলিয়ার জন্য বাংলাদেশ এখন ‘অ্যাসেসমেন্ট লেভেল–১’ দেশ

18

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঘোষণ

19

কলকাতায় মেসির আগমনে বিশৃঙ্খলা: দর্শক মাঠে ঢুকে পড়লেন, অনুষ্ঠ

20