Tanvir Khan
প্রকাশ : Nov 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভারতের সাবেক ক্রিকেটার রাজেশ বণিকের


মাত্র ৪০ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ভারতের প্রথম শ্রেণির সাবেক ক্রিকেটার ও ত্রিপুরা দলের সাবেক অধিনায়ক রাজেশ বণিক। পশ্চিম ত্রিপুরার আনন্দনগরে শনিবার এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিসিএ)।

রাজেশ বণিক ২০০১–০২ মৌসুমে রঞ্জি ট্রফিতে ত্রিপুরার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেন। ১৯৮৪ সালে জন্ম নেওয়া এই ক্রিকেটার রাজ্যের হয়ে ৪২টি প্রথম শ্রেণির ম্যাচ, ২৪টি লিস্ট ‘এ’ ম্যাচ এবং ১৮টি টি–টোয়েন্টি খেলেছেন। ক্রিকেটার হিসেবে অবসরের পর তিনি ত্রিপুরা অনূর্ধ্ব–১৬ দলের নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০০০ সালে কুয়ালালামপুরে অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিল অনূর্ধ্ব–১৫ টুর্নামেন্টে রাজেশ ভারত দলের হয়ে খেলেন। সে দলে তাঁর সতীর্থ ছিলেন ইরফান পাঠান ও আম্বাতি রাইডু। একই বছর ইংল্যান্ড সফরেও তাঁরা একসঙ্গে খেলেন। ত্রিপুরার হয়ে রাজেশ বিজয় মার্চেন্ট, বিজয় হাজারে, সিকে নাইডু ও কোচ বিহার ট্রফিসহ বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অমৌসুমি ‘কাটিমন’ আমে চাষির আয় বেড়েছে, স্বাদ ও উৎপাদনে নতুন

1

আলমডাঙ্গায় মোটরসাইকেল–লাটা হাম্বার সংঘর্ষে প্রবাসী নিহত, আহত

2

সিলেটে আগাম নির্বাচনী প্রচার শুরু, প্রার্থীদের প্রতিশ্রুতিতে

3

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান: বিএনপি আয়োজন করছে স্মরণ

4

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভোট স্থগিতের প্রতিবাদে শিক্ষার্থীদের

5

প্রথম দেখায় প্রেম নাকি ঝগড়া? আসছে ইয়াশ–তটিনীর রোমান্টিক ছবি

6

সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত কলেজছাত্র তন্ময়ের মৃত্যু

7

নাইজেরিয়ায় খ্রিষ্টানদের ওপর সহিংসতা

8

গাজীপুরে গ্রামীণ টেলিকম ট্রাস্টের রিসোর্ট থেকে দুটি পেট্রলবো

9

বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের পারফরম্যান্স কেমন ছিল

10

রাশিয়ার পরিকল্পনা: এক দশকের মধ্যে চাঁদে পারমাণবিক বিদ্যুৎকেন

11

ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএতে এসিবিএ প্রোগ্রামের ভর্তি শুরু, আব

12

শরীয়তপুরে বালতিতে করে ককটেল ছুড়ে সংঘর্ষ, এলাকায় আতঙ্ক

13

জগন্নাথ হলে রাজাকারদের ছবি প্রশাসনের নির্দেশে মুছে ফেলা হলো

14

রাজনৈতিক মতপার্থক্য স্বাভাবিক, বিভাজন নয়: জামায়াত আমির

15

নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ঝোড়ো ইনিংস: ৮১ বলে ২২

16

বিগ ব্যাশে প্রথম উইকেট পেলেন রিশাদ, তবু হোবার্টের বড় হার মেল

17

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

18

ব্রাজিল–আর্জেন্টিনার গ্রুপ কেমন হলো, কখন মুখোমুখি হতে পারে দ

19

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

20