Tanvir Khan
প্রকাশ : Dec 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

শেষ শ্রদ্ধায় মানুষের ঢল: মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আজ বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল নেমেছে। সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে দল বেঁধে নেতা-কর্মী ও সাধারণ মানুষ সেখানে জড়ো হতে থাকেন।

রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন বলেন, ‘খালেদা জিয়া একটা অনুভূতির নাম। তিনি চলে যাবেন, এটা মেনে নেওয়ার মতো নয়। তবু বাস্তবতাকে মেনে নিতে হবে। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে মানিক মিয়ায় এসেছি।’ তিনি জানান, ভোর ৫টায় রাজবাড়ী থেকে রওনা হয়ে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় পৌঁছান। তাঁর হিসেবে, রাজবাড়ী-১ সংসদীয় আসন থেকেই প্রায় ১০ হাজার বিএনপি নেতা-কর্মী জানাজায় অংশ নিতে এসেছেন।

ময়মনসিংহের মুক্তাগাছা থেকে আসা কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম জানান, তিনি রাত ৩টায় রওনা দিয়ে সকাল ৭টায় ঢাকায় পৌঁছান। তিনি বলেন, ‘একবার ময়মনসিংহে গেলে দেশনেত্রীকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল। এখন আর কোনো জনসভায় তাঁকে দেখার সুযোগ রইল না।’

খুলনার পাইকগাছা থেকে জেলা বিএনপির সাবেক সভাপতি এস এম রোকন সাহেবরাজ গত রাতে খুলনা থেকে রওনা দেন। ভোরে মহাখালী নেমে সেখান থেকে হেঁটে জানাজাস্থলের দিকে যাচ্ছিলেন তিনি। কুষ্টিয়া শহর কৃষক দলের সাবেক সভাপতি বাদলা আমিন চৌধুরী জানান, তিনি মধ্যরাতে ঢাকায় পৌঁছান। তাঁর ভাষায়, ‘খালেদা জিয়া ছিলেন দেশমাতা। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছি।’

মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদ ভবন এলাকার ভেতর-বাইরে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছেন। বিএনপির নেতা-কর্মীর পাশাপাশি সাধারণ মানুষও জানাজায় অংশ নিতে আসছেন। পথে পথে কয়েকজন নারী জানান, তাঁরা মহাখালী থেকে হেঁটে এসেছেন। তাঁদের কথায়, দেশ একজন আপসহীন নেত্রীকে হারিয়েছে, তাই শেষ শ্রদ্ধা জানানোকে তাঁরা দায়িত্ব মনে করেছেন।

আজ বুধবার বেলা ২টায় জাতীয় সংসদ ভবনসংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা ও দাফনকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার রাত থেকেই পুরো এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গতকাল মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। জানাজা শেষে তাঁকে দাফন করা হবে তাঁর স্বামী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার পরিকল্পনা: এক দশকের মধ্যে চাঁদে পারমাণবিক বিদ্যুৎকেন

1

ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

2

৪১ বছরেও ক্রিশ্চিয়ানো রোনালদোর ফিটনেসের রহস্য: বয়স নয়, শৃঙ্খ

3

বাংলাদেশে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনের নতুন তালিকা প্রক

4

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

5

আয়ারল্যান্ডকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ

6

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

7

রাষ্ট্র সংস্কারে বাস্তবায়নই মূল চ্যালেঞ্জ, বললেন রেহমান সোবহ

8

কুমিল্লায় ঝটিকা মিছিলে ৪৫ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার

9

নির্বাচনমুখী মেরুকরণ শুরু: ফেব্রুয়ারির ভোট ঘিরে তিন শিবিরে ব

10

৪৪তম বিসিএসের সম্পূরক ফল আজই প্রকাশের দাবি প্রার্থীদের

11

জাকির নায়েককে আপাতত বাংলাদেশে প্রবেশের অনুমতি নয়: কোর কমিটির

12

স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয় নির্বাচন অপরি

13

যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় নিহত ৫, ত্রাণ সহায়তায় বাধা

14

খুলনা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের ঢাকায় তলব করেছে বিএনপি, ভার

15

ডলারের বিপরীতে রুপির দরপতন: বাংলাদেশি পর্যটকদের জন্য সুবিধার

16

চট্টগ্রামের ব্যাটিং স্বর্গে টিকতে পারবেন তো বোলাররা?

17

ভ্রমণ নিষেধাজ্ঞায় বিপাকে ইরান–হাইতির ফুটবলপ্রেমীরা, বিশ্বকাপ

18

‘কিং’ হয়ে ফিরছেন শাহরুখ খান, প্রথম ঝলকেই মাতালেন ভক্তদের

19

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

20