Tanvir Khan
প্রকাশ : Dec 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

৩০ বছর পর দেশে ফিরছেন জাইমা রহমান: নির্বাসনের সন্তান থেকে সফল আইনজীবী

মাত্র ১৩ বছর বয়সে শৈশবের স্বাভাবিক আনন্দ, বন্ধু ও স্কুলের জীবন ছিন্নভিন্ন হয়ে যায় জাইমা রহমানের। বাবার সঙ্গে দেশ ছাড়তে হয়েছিল তাকে—কারণ একমাত্র অপরাধ ছিল, তিনি তারেক রহমানের কন্যা এবং বেগম খালেদা জিয়ার নাতনি।

আগামী ২৫ ডিসেম্বর দীর্ঘ নির্বাসনের অবসান ঘটিয়ে বাবার সঙ্গেই একই ফ্লাইটে দেশে ফিরছেন জাইমা রহমান। সময় বদলেছে, ইতিহাস ঘুরেছে, এবং বদলেছে জাইমার জীবনও।

৩০ বছর বয়সী জাইমা এখন শিক্ষিত, মার্জিত ও আত্মস্থ একজন তরুণী। ব্রিটেনে বেড়ে ওঠা, কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করেছেন এবং ২০১৯ সালে Call to the Bar সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ব্রিটিশ এক স্বনামধন্য ল’ ফার্মে আইনজীবী হিসেবে কর্মরত।

রাজনীতির উত্তরাধিকার তার রক্তে থাকলেও জাইমা বিএনপির রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত নন। তবে সম্প্রতি বিএনপির সাইবার টিমের সঙ্গে অনলাইন বৈঠকে যে দিক-নির্দেশনা ও বিশ্লেষণ দিয়েছেন, তাতে রাজনৈতিক পর্যবেক্ষকরা তাঁর রাজনৈতিক সচেতনতা ও উপলব্ধিকে হালকাভাবে দেখার সুযোগ পাননি।

দেশে ফেরার প্রস্তুতি সম্পন্ন; আদরের বিড়াল ‘জেবু’-কেও সঙ্গে নেওয়ার আনুষ্ঠানিকতা শেষ করেছেন। এই ফেরা শুধু রাজনৈতিক নয়, ব্যক্তিগত ও আবেগময়। শৈশবে যে দেশ তাকে তাড়িয়ে দিয়েছিল, সেই দেশে আজ তিনি ফিরছেন নতুন পরিচয়ে—একজন সফল আইনজীবী, প্রজন্মের প্রতীক, নির্বাসনের সন্তান থেকে আত্মমর্যাদার প্রতিচ্ছবি হয়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্তব্য বিতর্কে ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ফজলুর

1

৪১ বছরেও ক্রিশ্চিয়ানো রোনালদোর ফিটনেসের রহস্য: বয়স নয়, শৃঙ্খ

2

মাদারীপুরে শৌচাগার থেকে উদ্ধার নবজাতক হাসপাতালে সুরক্ষায়, দত

3

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা গুলিবিদ্ধ, বাসা

4

অনিশ্চয়তায় বেনারসিপল্লি প্রকল্পগুলো

5

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন

6

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু, বাংলাদেশ ‘সি’

7

নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারতের প্রাইজমানি ১২৫ কোটি, বাংলাদ

8

ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম দাউদ খান

9

রাজনীতি, রেকর্ড আর নাটক: ২০২৫ সালের আন্তর্জাতিক ক্রিকেটের গল

10

৫২৭ থানায় নতুন ওসি নিয়োগ চূড়ান্ত, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প

11

বদলে যাওয়া ক্যাম্পাস

12

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার প্রতিবাদে ঢাকায় ডিআরইউর মানব

13

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

14

মির্জা আব্বাস বললেন, গণতন্ত্র ফিরছে, বিএনপি জনগণের পাশে থাকব

15

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁই

16

চোট পাওয়ার দুই দিন পরও হাসপাতালে রয়েছেন আইয়ার, রয়েছেন নিবিড়

17

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

18

দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বিএনপির ভারপ

19

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

20