Tanvir Khan
প্রকাশ : Oct 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরত পাঠানো হয়েছে হরিয়ানার ৫০ তরুণকে।

উন্নত জীবনের আশায় জমি বিক্রি ও ঘর বন্ধক রেখে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন ভারতের হরিয়ানার বহু তরুণ। কিন্তু তাঁদের সেই স্বপ্ন ভেঙে গেছে। অবৈধভাবে বসবাসের দায়ে যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে বহিষ্কার করে ভারতে ফেরত পাঠানো হয়েছে। গত রোববার ভোরে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে তাঁদের দেশে পাঠানো হয়।

ফেরত আসা ২৫ থেকে ৪০ বছর বয়সী এসব তরুণের দাবি, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে তাঁরা ধরা পড়েন এবং এখন ঋণের ভারে ডুবে আছেন। হরিয়ানার কর্মকর্তারা জানান, ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ১৬ জন কারনালের, ১৪ জন কাইথালের, ৫ জন কুরুক্ষেত্রের ও ১ জন পানিপথের বাসিন্দা। তাঁরা সবাই দক্ষিণ ও মধ্য আমেরিকা হয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার জন্য কুখ্যাত ‘ডানকি রুট’ ব্যবহার করেছিলেন। কারও সেখানে কয়েক বছর থাকা হয়েছিল, আবার কেউ গিয়েছিলেন মাত্র কয়েক মাসের জন্য।

কারনালের রাহরার ২৬ বছর বয়সী অঙ্কুর সিং জানান, ২০২২ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাঁর প্রায় ২৯ লাখ রুপি খরচ হয়েছিল। দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশ ঘুরে চার মাসের এই যাত্রা শেষে তিনি জর্জিয়ায় একটি মদের দোকানে কাজ করছিলেন, সেখানেই ধরা পড়েন। আটককেন্দ্রে কয়েক মাস থাকার পর গত ২৪ অক্টোবর তাঁকে ফেরত পাঠানো হয়।

ওই ফ্লাইটে হরিয়ানার প্রায় ৫০ জন ছাড়াও পাঞ্জাব, হায়দরাবাদ, গুজরাট ও গোয়ার তরুণও ছিলেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত আটটি সামরিক ও চারটি চার্টার্ড ও বাণিজ্যিক ফ্লাইটে প্রায় ২ হাজার ৫০০ ভারতীয় নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে, যাঁদের বেশির ভাগই পাঞ্জাব, হরিয়ানা ও গুজরাটের বাসিন্দা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপত্তাজনিত কারণে বাতিল আতিফ আসলামের ঢাকার কনসার্ট

1

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গুজবে কান না দিতে জনগণের প্রতি আহ্

2

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে তীব্র প্রতিক্রিয়া

3

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট হতে পারে ফেব্রুয়ারির দ্বিতীয়

4

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

5

আয়ারল্যান্ডকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ

6

আসিফ মাহমুদ সজীব: নির্বাচন করবো, পদত্যাগের ঘোষণা প্রধান উপদে

7

আসন্ন নির্বাচনে পুলিশদের শতভাগ নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায়

8

আজারবাইজানের কাছে ২-১ গোলে হেরে ত্রিদেশীয় সিরিজ শেষ করল বাংল

9

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

10

রাশিয়ার পরিকল্পনা: এক দশকের মধ্যে চাঁদে পারমাণবিক বিদ্যুৎকেন

11

রাশেদ খাঁন ধানের শীষ প্রতীকে মনোনীত, বিএনপিতে বিক্ষোভ ও উত্ত

12

প্রথম দেখায় প্রেম নাকি ঝগড়া? আসছে ইয়াশ–তটিনীর রোমান্টিক ছবি

13

সুদানে আরএসএফের গণহত্যায় আরব আমিরাতের ভূমিকা কেন প্রশ্নবিদ্ধ

14

এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল ১৬ নভেম্বর প্রকাশ

15

ঢাকায় যাত্রীবেশে উঠে বাসে আগুন, তিনজনকে খুঁজছে পুলিশ

16

বদলে যাওয়া ক্যাম্পাস

17

আজকের বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের দাম সামান্য বেড়েছে

18

রাজনৈতিক মতপার্থক্য স্বাভাবিক, বিভাজন নয়: জামায়াত আমির

19

আপসহীনতার প্রতীক খালেদা জিয়া: সংগ্রাম, কারাবরণ আর রাজনৈতিক দ

20