সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ওরফে লোটাস কামাল, তার স্ত্রী কাশমিরি কামাল এবং দুই কন্যা কাশফি কামাল ও নাফিসা কামালের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৩ নভেম্বর) দুদকের করা চারটি পৃথক আবেদনের প্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক তানজিল আহমেদ জানান, লোটাস কামালের বিরুদ্ধে অভিযোগ রয়েছে—তিনি ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন এবং নামীয় ৩২টি ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন করেছেন।
কাশমিরি কামালের বিরুদ্ধে অভিযোগ, মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে স্বামীর অবৈধ অর্থ বৈধ করার উদ্দেশ্যে তার নামে ৪৪ কোটি টাকার সম্পদ অর্জন ও ২৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।
কন্যা কাশফি কামালও একইভাবে বাবার অবৈধ অর্থ বৈধ করার লক্ষ্যে ৩১ কোটি টাকার সম্পদ নিজের নামে অর্জন এবং বিভিন্ন ব্যাংকে ১৭৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন করেছেন বলে দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, নাফিসা কামালের নামে ৬২ কোটি টাকার সম্পদ অর্জন ও ১৯৯ কোটি টাকার লেনদেনের অভিযোগ রয়েছে।
দুদকের আবেদনে বলা হয়, মামলাগুলোর সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের আয়কর নথির সকল তথ্য ও নথিপত্র জব্দ করা জরুরি।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ