Tanvir Khan
প্রকাশ : Dec 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

চলচ্চিত্র অভিনেতা রিয়াজের মৃত্যু গুজব, পরিবারের দাবি তিনি সুস্থ ও জীবিত

হঠাৎ করেই চিত্রনায়ক রিয়াজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। তবে প্রথম আলো সরাসরি পরিবারের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত করেছে, এই খবর সম্পূর্ণ গুজব।

আজ বুধবার সন্ধ্যায় রিয়াজের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, অভিনেতা জীবিত আছেন এবং সুস্থ রয়েছেন। রিয়াজের স্ত্রী প্রথম আলোকে বলেন, “এ ধরনের খবর একেবারেই সত্য নয়। যেখানেই আছে, ভালো আছে।”

গত বছরের আগস্টে ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানের পর থেকে রিয়াজ আত্মগোপনে রয়েছেন। এর পর থেকে তাঁর প্রকাশ্য উপস্থিতি বা চলচ্চিত্র সংশ্লিষ্ট কারও সঙ্গে কোনো যোগাযোগ নেই। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও তাঁর বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য দিতে পারেনি।

রিয়াজের ব্যবহৃত মোবাইল নম্বর দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় সরাসরি যোগাযোগ সম্ভব হয়নি। এ কারণে মৃত্যুর গুজব দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিষয়টি আরও আলোচনার জন্ম দেয়।

নব্বইয়ের দশকের মাঝামাঝি ‘বাংলার নায়ক’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন রিয়াজ। টানা দুই যুগ তিনি ঢালিউডের অন্যতম জনপ্রিয় ও সফল নায়ক হিসেবে কাজ করেছেন। অসংখ্য ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সর্বশেষ ২০২২ সালে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’। এর পর থেকে আর নতুন কোনো কাজে তাঁকে দেখা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বকনিষ্ঠ নভোচারী ও ৪টি ইঁদুর নিয়ে মহাকাশে চীন

1

শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন, হামলার মূল সন্দেহভাজন

2

৪৪তম বিসিএসের সম্পূরক ফল আজই প্রকাশের দাবি প্রার্থীদের

3

জনমত জরিপ ২০২৫: ভোটে দল ও প্রতীকই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচ

4

এনসিসি ব্যাংকের ৫৪৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত, নয় মাসে মুনাফা ১৭৩

5

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

6

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

7

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

8

"জকসু নির্বাচনে এআই ব্যবহার শিথিল, অপব্যবহার নিষিদ্ধ: নির্বা

9

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই, বয়স ৮০

10

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

11

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, এলাকায় উত্তেজনা

12

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

13

ঢাকায় আসছেন ডা. জাকির নায়েক, উদ্বেগে ভারত

14

পিএসসিতে এনসিপির প্রতিনিধিদল, ভাইভায় ১০০ নম্বর ও প্রিলি–লিখি

15

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন, জানাজা

16

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

17

দুই উপদেষ্টার পদত্যাগে তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন ক

18

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৯ পদে নিয়োগ

19

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান: বিএনপি আয়োজন করছে স্মরণ

20