Tanvir Khan
প্রকাশ : Dec 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহীর তানোরে ২৪ ঘণ্টা ধরে গভীর গর্তে পড়ে থাকা শিশুর উদ্ধার কাজ চলছেই

রাজশাহীর তানোরে গভীর গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশুটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। গতকাল বুধবার দুপুরে উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে সাজিদ নামের শিশুটি ৪৫ ফুট গভীর একটি গর্তে পড়ে যায়। বিকেল থেকে ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করলেও শিশুটিকে পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, মূল গর্তের পাশ থেকে কেটে শিশুটিকে উদ্ধার করার চেষ্টা চলছে। আজ বেলা আড়াইটায়ও উদ্ধারকাজ অব্যাহত ছিল। নিখোঁজ শিশুটি মো. রাকিবের ছেলে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী আজ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, “শিশুটিকে না পাওয়া পর্যন্ত উদ্ধারকাজ চলবে। প্রয়োজন হলে ১০০ ফুট পর্যন্ত খনন করতে হবে। অন্য কোনো উপায় নেই।”

উদ্ধার কাজে সার্চ ভিশন ক্যামেরা ব্যবহার করা হলেও ৪৫ ফুটের পর ক্যামেরা পাঠানো সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস কর্মকর্তারা শিশুর পরিবার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন।

স্থানীয়রা জানান, কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে। কছির উদ্দিন নামের এক ব্যক্তি পূর্বে নিজের জমিতে পানি স্তর যাচাইয়ের জন্য গর্ত খনন করেছিলেন। বর্ষার মাটিতে ভরাট হওয়া সত্ত্বেও নতুন গর্ত সৃষ্টি হয়, সেই গর্তে শিশুটি পড়ে যায়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে এক্সকাভেটর দিয়ে খনন শুরু হয়। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের তিনটি ফায়ার সার্ভিস ইউনিটের সঙ্গে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে। রাত ১০টার পর ছোট এক্সকাভেটর দিয়ে খনন বন্ধ হয়। পরে বড় এক্সকাভেটর দিয়ে সকাল আটটায় প্রায় ৩৫ ফুট গভীরে গিয়ে মূল গর্তের পাশ কেটে শিশুটিকে পাওয়া যায়নি; ধারণা করা হচ্ছে, শিশুটি আরও গভীরে চলে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনো আইন ব্যবহার করে নতুন গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব কি? প্র

1

ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএতে এসিবিএ প্রোগ্রামের ভর্তি শুরু, আব

2

চীনের ‘৯৯৬’ সংস্কৃতি এখন ছড়াচ্ছে সিলিকন ভ্যালিতে — আপনি কী ক

3

সঞ্চয়পত্রের মুনাফার হার ছয় মাস পর আবারও কমানো, মাসিক আয় কমবে

4

কেমন আছে আফগানিস্তান: বিশ বছরের যুদ্ধে তালেবানের জয়ের পর গ্র

5

শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ইনকিলাব

6

মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করতে ব্যর্থ হওয়ায় প্রথম আলো ও ড

7

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

8

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে নতুন নিয়োগ: আবেদ

9

জুবাইদা রহমান এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা কর

10

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা: দুই আসামি গ্রেপ্

11

চার হত্যা মামলায় হাইকোর্টের জামিন পেলেন আলোচিত সন্ত্রাসী ছোট

12

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

13

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

14

আইপিএলের নতুন নিয়মে বাকি টাকা যাবে তহবিলে

15

৪৪তম বিসিএসের সম্পূরক ফল আজই প্রকাশের দাবি প্রার্থীদের

16

মেহেরপুর-২ আসনে বিএনপি মনোনয়ন পরিবর্তনের দাবিতে সমর্থকের বিক

17

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

18

চার কারণে আটকে আছে পুলিশের দ্রুত বাস্তবায়নযোগ্য প্রস্তাব

19

জাতীয় ঐক্য ও সমঝোতা ছাড়া বাংলাদেশ এগোতে পারবে না: মতিউর রহমা

20