Tanvir Khan
প্রকাশ : Dec 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

জুবাইদা রহমান এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।

শনিবার বেলা ৩:২০ মিনিটের দিকে হাসপাতালের ফটক দিয়ে তাঁর গাড়ি প্রবেশ করে। জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় এসে সরাসরি বিমানবন্দর থেকে দুপুর ১২টার দিকে এভারকেয়ার হাসপাতালে যান।

আড়াই ঘণ্টার বেশি সময় হাসপাতালে অবস্থান করার পর তিনি বেলা ৪:৩০ মিনিটের দিকে ধানমন্ডির পৈতৃক বাসায় যান এবং পরে রাতে আবার হাসপাতালে ফিরে যান। এর আগে তিনি শাশুড়ির চিকিৎসক দলের সঙ্গে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন।

১৪ দিন ধরে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে ভর্তি করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা চলছে।

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার তারিখ পুনরায় পেছানো হয়েছে। বিএনপি জানিয়েছে, ৭ ডিসেম্বর সম্ভাব্য নতুন তারিখ হলেও এটি আবারও পরিবর্তিত হতে পারে।

চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী জানান, মেডিকেল বোর্ড সবুজসংকেত দিলে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে ঢাকার উদ্দেশে রওনা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুবাইয়ে বুর্জ খলিফাসহ তিন ফ্ল্যাট, সম্পদ ও ঋণ বেড়েছে বহুগুণ

1

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বি

2

মানবতাবিরোধী অপরাধ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন, নিজেকে নির্

3

হামজার জোড়া গোলেও জয়ের দেখা মিলল না, যোগ করা সময়ে নেপালের সম

4

লুই ভুঁতো ব্যাগ থেকে ডাকশুন্ড উৎসব—মজার তথ্যের রঙিন ঝলক

5

অ্যাওয়ার্ড পেলে নিজেকে মাটিতে নামাতে হয়: স্থপতি মেরিনা তাবাশ

6

ওয়াশিংটন হামলার পর আফগান শরণার্থীদের নিরাপত্তা অনিশ্চিত

7

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৯ পদে নিয়োগ

8

কিশোরগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত

9

১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি: আলাদা হওয়ার ঘোষণা দিলেন জয় ভান

10

বার্সেলোনার যুবরাজ লামিনে ইয়ামাল

11

গণমাধ্যমে হামলায় উদ্বেগ, স্বাধীন তদন্তের আহ্বান

12

দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ড: নীরবতা, দায় এড়ানো আর প্রশ্নের পা

13

তীব্র খরায় তেহরানে দুই সপ্তাহের মধ্যে ফুরিয়ে যেতে পারে সুপেয়

14

আসিফ মাহমুদ সজীব: নির্বাচন করবো, পদত্যাগের ঘোষণা প্রধান উপদে

15

হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরত পাঠানো

16

বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের মান্নার মনোনয়নপত্র বাতিল

17

অপরাধজগতের দ্বন্দ্বে মামুন খুন, দুই লাখ টাকায় ভাড়া করা শুটার

18

জেনিফার লরেন্স জানালেন ‘ডাই মাই লাভ’-এর অন্তরঙ্গ দৃশ্যে অভিজ

19

বিসিএস নন–ক্যাডার নিয়োগে সংকট কেন তৈরি হলো

20