Tanvir Khan
প্রকাশ : Dec 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

হত্যাচেষ্টা মামলার প্রধান আসামিকে ভারতে পালাতে সহায়তা: দুজনের তিন দিনের রিমান্ড

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে অবৈধ পথে ভারতে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার দুই আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গ্রেপ্তার দুজন হলেন সিবিয়ন দিউ ও সঞ্জয় চিসিম।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশীতা ইসলামের আদালত আজ বৃহস্পতিবার এই রিমান্ড মঞ্জুর করেন।

ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। গত শুক্রবার দুপুরে মতিঝিল এলাকায় প্রচার শেষ করে ফেরার পথে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়।

তদন্তসংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, ঘটনার দিন মোটরসাইকেলের পেছন থেকে ফয়সাল করিম মাসুদ ওসমান হাদিকে গুলি করেন। এরপর তিনি ওই মোটরসাইকেলেই আগারগাঁওয়ে তাঁর বোনের বাসায় যান। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় বের হন। মোটরসাইকেলচালক আলমগীর শেখ তাঁর সঙ্গে ছিলেন। দুজনই ওই রাতেই সড়কপথে ময়মনসিংহ হয়ে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান।

অবৈধভাবে সীমান্ত পারাপারে সহযোগিতার অভিযোগে পুলিশ সিবিয়ন দিউ ও সঞ্জয় চিসিমকে গ্রেপ্তার করে। আজ দুপুরে তাঁদের ঢাকার আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহম্মেদ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।

রিমান্ড আবেদনে পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিরা মামলার এজাহারনামীয় আসামি ফয়সাল করিম মাসুদ ও তাঁর সহযোগী অজ্ঞাতনামা আসামিদের অবৈধ পথে ভারতে পালাতে সহায়তা করেছেন—এমন তথ্য সাক্ষ্যপ্রমাণ ও প্রযুক্তিগত বিশ্লেষণে পাওয়া গেছে। সিবিয়ন দিউ হালুয়াঘাট ও ধোবাউরা উপজেলার সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য জুয়েল আড়েংয়ের ভাগনে। পুলিশের দাবি, তিনি আগে থেকেই হালুয়াঘাট, ধোবাউরা ও শেরপুর এলাকায় অবৈধভাবে লোকজন ও মালামাল পারাপারের একটি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছিলেন।

পুলিশ আরও জানিয়েছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে কার পরিকল্পনা ও পরামর্শে সীমান্ত পারাপার ঘটানো হয়েছে, তা জানার পাশাপাশি ওসমান হাদির ওপর হামলার পরিকল্পনাকারী ও জড়িত অন্যদের শনাক্ত করা, ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং হত্যাচেষ্টার সঙ্গে জড়িত অর্থদাতা ও মদদদাতাদের চিহ্নিত করা প্রয়োজন। সে কারণেই আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি বলে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতসহ আট দল দাবি মানার আহ্বান, ১১ নভেম্বর ঢাকায় সমাবেশের

1

রাজশাহীতে ৩৫ ফুট গভীর নলকূপে পড়ে দুই বছরের শিশু, জীবিত উদ্ধা

2

যমুনা অয়েল লেবার ইউনিয়ন নেতা মুহাম্মদ এয়াকুব কারাগারে

3

তামিম ইকবালকে ঘিরে জটিলতা বাড়ছে, লিগ বর্জনে একজোট ৪৫ ক্লাব

4

আসিফ মাহমুদ সজীব: নির্বাচন করবো, পদত্যাগের ঘোষণা প্রধান উপদে

5

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার প্রতিবাদে ঢাকায় ডিআরইউর মানব

6

জয়ের পরদিন মেয়র মামদানির মধ্যাহ্নভোজে অতিথি ওকাসিও-কর্টেজ

7

হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুলের বিরুদ্ধে গ্রেপ্তারি আদেশ জা

8

বাংলাদেশে কারাবন্দী সাংবাদিকদের মুক্তিতে উদ্যোগ নেওয়ার আহ্বা

9

হাদি আমাদের বুকের ভেতরে চিরদিন বেঁচে থাকবে: জানাজায় প্রধান উ

10

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম আন্তর্জাতিক গবেষণা সম্মেলন ২০২৫

11

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

12

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

13

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

14

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন, স্কয়ার হাসপাতালে ভর্তি

15

নির্বাচনমুখী মাহফুজ আলম ও আসিফ মাহমুদ: কোন দলের প্রার্থী হবে

16

সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত কলেজছাত্র তন্ময়ের মৃত্যু

17

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মোতালেব শিকদার

18

ইসরাইলকে সমর্থন ত্যাগ করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার ইঙ

19

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

20