বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি আগামী তিন বছর দলটির নেতৃত্বে থাকবেন।
জামায়াতের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম শনিবার রাতে ফলাফল ঘোষণা করেন। পরদিন রোববার দুপুরে জামায়াতের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
মন্তব্য করুন