Tanvir Khan
প্রকাশ : Nov 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

রংপুরে সড়ক বিভাজকের স্টিলের বেষ্টনীতে বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু


রংপুর নগরের সড়ক বিভাজকের স্টিলের বেষ্টনীতে বিদ্যুতায়িত হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর) গভীর রাতে রংপুর সিটি করপোরেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের নাম বিনোদ চন্দ্র দেবনাথ (২৫)। তিনি নগরের সিলমন জুগিপাড়ার পুলিন চন্দ্র দেবনাথের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, রাতে সিটি বাজারে খাবার খেয়ে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় সড়ক বিভাজকের স্টিলের বেষ্টনীতে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন বিনোদ। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিনোদের প্রতিবেশী অগিন চন্দ্র দেবনাথ জানান, বিনোদ কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।

ঘটনার পর রংপুর সিটি করপোরেশন ও নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। নেসকোর উপবিভাগীয় প্রকৌশলী সুমন আলী জানান, সংযোগের ত্রুটি শনাক্তের কাজ চলছে। তবে সড়ক বিভাজকের বৈদ্যুতিক খুঁটি ও পথচারী সেতুর ব্যানার–ফেস্টুনে থাকা বাইন্ডিং তার বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, এসব ব্যানার–ফেস্টুন দ্রুত অপসারণে সিটি করপোরেশনকে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর ওসমান হাদির হত্যায় শঙ্কা

1

যমুনা অয়েল লেবার ইউনিয়ন নেতা মুহাম্মদ এয়াকুব কারাগারে

2

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ডে মামলা, গৃহকর্মী আয়েশা প্রধা

3

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

4

হাফপ্যান্ট পরার ‘অপরাধে’ কিশোরকে হেনস্তা, আতঙ্কে পরিবার

5

বাংলাদেশের স্বাস্থ্যখাতে ব্যয় কম, বিদেশে চিকিৎসায় বছরে ৫ বিল

6

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

7

বিয়ারিং প্যাড নয়, ত্রুটি ছিল লাগানো ও তত্ত্বাবধানে: ডিএমটিসি

8

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়: শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার

9

শফিকুল আলম: তারেক রহমানের দেশে ফেরার সঙ্গে রাজনৈতিক শূন্যতা

10

ডলারের তুলনায় রুপির দাম ইতিহাসের সর্বনিম্নে, ৯০.৪২ পৌঁছালো

11

সীমান্ত সংঘাতের পর পাকিস্তান–আফগানিস্তান আলোচনায় অচলাবস্থা

12

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

13

রাজশাহীতে ৩৫ ফুট গভীর নলকূপে পড়ে দুই বছরের শিশু, জীবিত উদ্ধা

14

ডিসি নিয়োগে কঠোর নীতি কার্যকর রাখতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার

15

ওসমান হাদির হত্যাচেষ্টা মামলায় দুইজনকে ৩ দিনের রিমান্ড

16

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

17

যুগপৎ শরিকদের ১৫ আসন দিল বিএনপি, ধানের শীষে লড়বেন বহু নেতা;

18

অধস্তন আদালতের এক হাজার বিচারক পদোন্নতির প্যানেলে, ফুল কোর্ট

19

ভুয়া ই-অ্যাপোস্টিল ওয়েবসাইটে ফাঁস ১ হাজার ১০০ নাগরিকের ব্যক্

20