Tanvir Khan
প্রকাশ : Dec 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুরে নগরবাউল জেমসের কনসার্ট পণ্ড, ইটপাটকেলের কারণে অনুষ্ঠান বাতিল

ফরিদপুরে নগরবাউলখ্যাত শিল্পী জেমসের কনসার্ট পণ্ড হয়েছে। শুক্রবার ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর উদ্‌যাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানের শেষ দিনে বহিরাগতদের ইটপাটকেল নিক্ষেপের কারণে রাতের কনসার্ট বাতিল করতে বাধ্য হন আয়োজকরা। দুই দিনব্যাপী অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন শ্রাবণ্য তৌহিদা, যিনি ঘটনার সময় মঞ্চেই উপস্থিত ছিলেন।

শ্রাবণ্য তৌহিদা প্রথম আলোকে বলেন, “সুন্দর একটি আয়োজনের মুহূর্তে হঠাৎ ভয়ের পরিবেশ তৈরি হয়। নিরাপদে ঢাকার বাসায় ফিরে এলেও মনের মধ্যে একটি কালো দাগ রয়ে গেছে।”

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি উপলক্ষে প্রথম দিনে গান পরিবেশন করেছে ব্যান্ড ওয়ারফেজ, আর দ্বিতীয় দিন গাওয়ার কথা ছিল জেমসের। কিন্তু কনসার্ট শুরুর আগেই বহিরাগতদের ভিড় ও বিশৃঙ্খলার কারণে অনুষ্ঠান পণ্ড হয়।

শ্রাবণ্য বলেন, “অনুষ্ঠানের একপর্যায়ে আমি র‌্যাফেল ড্র পরিচালনা করছিলাম। হঠাৎ বাইরে থেকে চিৎকার ও চেঁচামেচি শুনতে পাই। আয়োজক কমিটি বারবার শান্ত থাকার জন্য বললেও কিছু মানুষ দেয়াল টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করছিল। তারা ইটপাটকেল ছুড়ছিল। হঠাৎ বড় একটি ইট মঞ্চে এসে পড়ে, ঠিক আমার সামনে। এরপর সবাইকে নিরাপদ স্থানে সরানো হয়। পাল্টাপাল্টি ধাওয়া চলছিল। শেষ পর্যন্ত কনসার্ট বাতিল করা হয়।”

শ্রাবণ্য আরও জানান, “প্রায় ১৫ হাজার মানুষ প্রবেশের চেষ্টা করছিল। এই বিশৃঙ্খলায় ১৫-২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন, অনেকের মাথায় গুরুতর আঘাত। তিন ঘণ্টা ধরে সবাই বিভ্রান্ত ও আতঙ্কিত অবস্থায় ছিল। শেষে আয়োজকরা কঠিন সিদ্ধান্ত নিয়ে অনুষ্ঠান বন্ধ করেন।”

উপস্থাপক শ্রাবণ্য তৌহিদা বলেন, “শিল্পী হিসেবে পারিশ্রমিক পেয়েছি, জেমসও পেয়েছেন। কিন্তু টাকা কখনোই মানসিক আঘাত সারাতে পারে না। এমন ভয় ও হতাশা মুছে দেওয়া যায় না। আহতদের কষ্টের মূল্যও টাকা দিয়ে শোধ করা যায় না। যে হাজারো মানুষ ভালোবাসা ও আশা নিয়ে এসেছিলেন, তারা শুধু ভয় ও বিষণ্নতা নিয়ে বাড়ি ফিরেছেন। এটি আমাদের সবার জন্য গভীর মানসিক ক্ষতির মুহূর্ত।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিগাতলার হোস্টেল থেকে এনসিপি নেত্রী জান্নাতারা রুমীর ঝুলন্ত

1

উড়োজাহাজের লেজে আটকে ঝুললেন স্কাইডাইভার, হুক নাইফে প্রাণে বে

2

একাধিক আসনে নিরঙ্কুশ বিজয়

3

বিপিএলে নতুন ভূমিকায় নাজমুল হোসেন, রাজশাহী ওয়ারিয়র্সের সবদি

4

রাজশাহীতে তীব্র শীত, ঘন কুয়াশা ও কম তাপমাত্রায় জনজীবনে প্রভা

5

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আলিম শ্রেণির রেজিস্ট্রেশন: বিশেষ সুবিধ

6

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

7

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্ক

8

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা শারীরিক পরিস্থিতির ওপর নির্ভরশীল

9

শেখ হাসিনার ভারতে অবস্থান ব্যক্তিগত সিদ্ধান্ত— মন্তব্য এস জয়

10

মিত্রদলগুলোকে আরও ১০ আসন ছাড়ল বিএনপি, প্রার্থীদের নাম ঘোষণা

11

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

12

সিলেটে আগাম নির্বাচনী প্রচার শুরু, প্রার্থীদের প্রতিশ্রুতিতে

13

হত্যাচেষ্টা মামলার প্রধান আসামিকে ভারতে পালাতে সহায়তা: দুজনে

14

রাজধানী ও পাইকারি বাজারে পেঁয়াজের দাম ১৫০ টাকার ওপরে, সরবরাহ

15

ইউনেসকোর ঐতিহ্যের তালিকায় বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি বয়নশিল্প

16

গৌরনদীতে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল, জহির উদ্দিন

17

৪৪তম বিসিএসের সম্পূরক ফল আজই প্রকাশের দাবি প্রার্থীদের

18

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে নতুন রাজনৈতিক সংকট

19

তারেক রহমান দেশে ফেরার পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোন

20