Tanvir Khan
প্রকাশ : Jan 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

এনআইডিতে অতিরিক্ত সিম ও হ্যান্ডসেট দেখানোর সমস্যা সমাধানে সময় লাগবে

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) একাধিক সচল সিম বা হ্যান্ডসেটের সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি দেখাচ্ছে—এমন অভিযোগের প্রেক্ষিতে এ সমস্যা সমাধানে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

আজ শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালু হলেও আগামী ৯০ দিন কারও অবৈধ বা ক্লোন করা হ্যান্ডসেট বন্ধ করা হবে না। এ নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, মোবাইল অপারেটরদের কাছ থেকে প্রায় তিন বিলিয়নের বেশি ডেটাসেট সংগ্রহ করা হয়েছে, যেখানে হিস্টোরিক তথ্যও অন্তর্ভুক্ত। মাইগ্রেশনের তারিখ বর্তমান সময় অনুযায়ী দেখানো হওয়ায় অনেকের এনআইডির বিপরীতে সচল সিম বা হ্যান্ডসেটের সংখ্যা বেশি দেখা যাচ্ছে।

তিনি আরও জানান, বিটিআরসি ও মোবাইল অপারেটররা যৌথভাবে বিষয়টি নিয়ে কাজ করছে। ধাপে ধাপে পুরোনো বা হিস্টোরিক ডেটা ব্যাকগ্রাউন্ডে আর্কাইভ করা হবে এবং ভবিষ্যতে শুধু বর্তমানে সচল হ্যান্ডসেটের সংখ্যাই দেখানো হবে। এ প্রক্রিয়ায় কিছুটা সময় প্রয়োজন হবে।

এনইআইআর নিয়ে বিভিন্ন পক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য কৃতজ্ঞতা জানিয়ে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, প্রাথমিক পর্যায়ে টেকনিক্যাল প্ল্যাটফর্মে কিছু জটিলতা দেখা দেওয়া স্বাভাবিক এবং সেগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে। তিনি জানান, আগে ভিএপিটি (ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড পেনেট্রেশন টেস্টিং) করা হলেও নতুন করে আরেক দফা ভিএপিটি করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সিস্টেমটি নতুন নয়; ২০২১ সালে প্রথম চালুর চেষ্টা হয়েছিল, বর্তমানে কিছু ফাংশনাল ফিচার যুক্ত করে সক্রিয় করা হয়েছে।

তিনি আরও বলেন, আগে একজন ব্যক্তি একটি এনআইডির বিপরীতে সর্বোচ্চ ২০টি, পরে ১৫টি সিম ব্যবহারের অনুমতি পেতেন, যা বর্তমানে ১০টিতে নামিয়ে আনা হচ্ছে। এ কারণে হিস্টোরিক ডেটার ভিত্তিতে এনআইডির বিপরীতে বেশি হ্যান্ডসেট দেখানো স্বাভাবিক।

ফয়েজ আহমদ তৈয়্যবের মতে, এনইআইআর ব্যবস্থার মাধ্যমে মানুষ জানতে পারবেন তাঁদের এনআইডির বিপরীতে কত সিম ও কত ডিভাইস ব্যবহৃত হয়েছে। এতে নাগরিকদের সচেতনতা বাড়বে এবং এনআইডিভিত্তিক সিম বা ডিভাইস ব্যবহার করে মোবাইল ব্যাংকিং বা অনলাইন জুয়া–সংক্রান্ত আর্থিক অপরাধ হচ্ছে কি না, তা জানা সম্ভব হবে।

ডেটা নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, সিস্টেমে নিরাপদ ডিজিটাল টোকেন (জেডব্লিউটি) চালু রয়েছে, রেট লিমিট করা হয়েছে এবং ডেটা অ্যাক্সেসে অতিরিক্ত নিরাপত্তা স্তর যুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে এনআইডি নম্বরের বিপরীতে আইএমইআই তথ্য প্রদর্শিত হলেও ভবিষ্যতে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র সংস্কারে বাস্তবায়নই মূল চ্যালেঞ্জ, বললেন রেহমান সোবহ

1

পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানে ভারত সমর্থিত প্রক্সিবাহ

2

নাটোরে আহত বিএনপি নেত্রী হেলেনা পারভীন চিকিৎসার অভাবে পঙ্গুত

3

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা: দুই আসামি গ্রেপ্

4

খালেদা জিয়া কেবল দলীয় নেত্রী নন, তিনি মানুষ ও দেশের নেত্রী ছ

5

মেট্রোরেলে ভ্যাট অব্যাহতি বজায়, খেজুর আমদানির শুল্ক কমালো সর

6

উপকূল হারিয়ে শহরমুখী মানুষের ভিড়, দুর্ভোগের নতুন নাম মোবারকদ

7

সীতাকুণ্ডে স্বেচ্ছাসেবক দল ও যুবদলের ৪ নেতাকে বহিষ্কার

8

সাঈদ আল নোমান চট্টগ্রাম-১০ এ মনোনীত

9

রাজধানীতে কার্যক্রম–নিষিদ্ধ আওয়ামী লীগের ২৫ নেতা–কর্মী গ্রেপ

10

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

11

চীনের ‘৯৯৬’ সংস্কৃতি এখন ছড়াচ্ছে সিলিকন ভ্যালিতে — আপনি কী ক

12

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

13

বগুড়ায় ফুটপাত দখল করে দোকানের পসরা, কোটি টাকার চাঁদাবাজির অভ

14

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান: বিএনপি আয়োজন করছে স্মরণ

15

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমান

16

খালেদা জিয়ার ৪১ বছর বিএনপি নেতৃত্ব ও রাজনৈতিক যাত্রা

17

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আদালতে:

18

তেল, ছোলা, চিনিসহ ১০ পণ্য আমদানিতে নগদ মার্জিন কমাল বাংলাদেশ

19

কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগে নকলা ছাত্রদল নেতা বহিষ্কার

20