Tanvir Khan
প্রকাশ : Dec 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে ভাঙচুর, হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভে কেন্দ্র বন্ধ

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিলের পর ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে ভাঙচুর চালিয়েছে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা। ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে ভিসা কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার বিশ্ব হিন্দু পরিষদ (বিএইচপি), হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের প্রায় তিন শতাধিক সদস্য শিলিগুড়ির বাঘা যতীন পার্কে জমায়েত হন। পরে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে বাংলাদেশের ভিসা অফিস ঘেরাও করেন। বিক্ষোভকারীরা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ, দীপু দাস হত্যার বিচার এবং দোষীদের শাস্তির দাবি জানান।

দিল্লি ও কলকাতার কূটনৈতিক সূত্র জানায়, কয়েক বছর ধরে ‘ডিইউডিজিটাল’ নামের একটি প্রতিষ্ঠান শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র পরিচালনার দায়িত্বে রয়েছে। বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ভিসা অফিসে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং প্রতিবাদস্বরূপ ভিসা কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দেন।

প্রতিনিধিদলের এক সদস্য ফোনে ডিইউডিজিটালের একজন কর্মকর্তাকে জানান, বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন চলতে থাকলে এই ভিসা অফিস চালু রাখতে দেওয়া হবে না। একই সঙ্গে ভিসাসংক্রান্ত সব ব্যানার ও সাইনবোর্ড সরিয়ে নেওয়ার কথাও বলেন তাঁরা।

পরে ওই প্রতিনিধি স্থানীয় গণমাধ্যমকে জানান, সংগঠনগুলোর পক্ষ থেকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে বিষয়টি জানানো হবে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ ও ব্যবসা বন্ধ রাখার আহ্বান জানান তাঁরা।

কলকাতা থেকে একটি কূটনৈতিক সূত্র জানায়, উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার কথা বিবেচনা করে ডিইউডিজিটাল সোমবার বিকেল তিনটার আগেই ভিসা কেন্দ্রটি বন্ধ করে দেয়। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরে কেন্দ্রটি পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ঘটনার পর শিলিগুড়ির ভিসা কেন্দ্রের নিরাপত্তা জোরদারের অনুরোধ জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কলকাতা দপ্তরে কূটনৈতিক পত্র পাঠিয়েছে কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন।

এদিকে একই দিনে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা প্রদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, সিঙ্গাপুর

1

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অতিরিক্ত অর্থ আদায়: ৫ রিক্রুটিং এজেন

2

ঢাকায় দুজনকে গ্রেপ্তার, দোলাইরপাড় থেকে উদ্ধার দুটি বিদেশি

3

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

4

জামায়াতের জোট ছাড়ল ইসলামী আন্দোলন, ২৬৮ আসনে এককভাবে নির্বাচন

5

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীর আদালতে: ‘আম

6

দেশনেত্রী খালেদা জিয়া ও বাংলাদেশের রাজনীতিতে এক অপূরণীয় শূন্

7

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে যাবে না বাংলাদেশ, ম্যাচ সরানোর অ

8

সাবেক মন্ত্রী মায়া ও পরিবারের ৮১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

9

রাজধানীতে কার্যক্রম–নিষিদ্ধ আওয়ামী লীগের ২৫ নেতা–কর্মী গ্রেপ

10

পুরোনো আইন ব্যবহার করে নতুন গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব কি? প্র

11

বিয়ারিং প্যাড নয়, ত্রুটি ছিল লাগানো ও তত্ত্বাবধানে: ডিএমটিসি

12

খালেদা জিয়ার স্বাস্থ্য পর্যবেক্ষণের পর দেশে ফেরার সিদ্ধান্ত

13

অস্ট্রেলিয়ার জন্য বাংলাদেশ এখন ‘অ্যাসেসমেন্ট লেভেল–১’ দেশ

14

কক্সবাজার শহীদ মিনারে মুক্তিযুদ্ধের গ্রাফিতি মুছে আলপনা

15

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনকে হেনস্তা

16

বেআইনি সমাবেশ ও আন্দোলন থেকে বিরত থাকতে আহ্বান

17

আয়ারল্যান্ডের বিপক্ষে চমক দেখিয়ে আইসিসির নভেম্বরের সেরা খেলো

18

আগামী নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে এগিয়ে

19

নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—বাধা দেওয়ার ক্ষম

20