যুক্তরাষ্ট্র থেকে অবৈধভাবে থাকা ৫০ ভারতীয় তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে হরিয়ানায় ফেরত পাঠানো হয়েছে। উন্নত জীবনের আশায় ‘ডানকি রুট’ হয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তাঁরা। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানে ধরা পড়ে ফেরত আসার পর এখন ঋণের বোঝায় ডুবে আছেন অনেকেই।...…
জাপানের উদ্যোক্তা মিকি ওয়াতানাবে জাপানে চালক নিয়োগের লক্ষ্যে বাংলাদেশে ড্রাইভিং স্কুল স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছেন। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে তিনি এ পরিকল্পনার কথা জানান।...…
ইসরায়েলের বাধায় জর্ডান ও মিসরে আটকে আছে গাজার জন্য জাতিসংঘের ত্রাণসামগ্রী। ইউএনআরডব্লিউএ জানিয়েছে, শীতের আগে গাজার বাস্তুচ্যুত মানুষের আশ্রয় ও উষ্ণতার তীব্র সংকট দেখা দিয়েছে। আন্তর্জাতিক আদালতের নির্দেশ উপেক্ষা করে ইসরায়েল এখনো মানবিক সহায়তা প্রবেশে অনুমতি দিচ্ছে না।...…
মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হয়েছে আসিয়ানের ৪৭তম শীর্ষ সম্মেলন, যা চলবে মঙ্গলবার পর্যন্ত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ প্রায় দুই ডজন বিশ্বনেতা অংশ নিচ্ছেন। এ বছর পূর্ব তিমুরকে একাদশতম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ২০০২ সালে স্বাধীনতা পাওয়া এশিয়ার নবীনতম দেশ।...…
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের সঙ্গে শিগগিরই বৈঠক করার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধে ও পারমাণবিক অস্ত্র নির্মূলে কাজ করতে তিনি দ্রুত পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন।...…