Tanvir Khan
প্রকাশ : Nov 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

জাকির নায়েককে আপাতত বাংলাদেশে প্রবেশের অনুমতি নয়: কোর কমিটির সিদ্ধান্ত

ভারতীয় বংশোদ্ভূত ইসলামি বক্তা ড. জাকির নায়েককে আপাতত বাংলাদেশে প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একটি প্রতিষ্ঠান ২৮ ও ২৯ নভেম্বর ঢাকায় দুই দিনের অনুষ্ঠানের জন্য জাকির নায়েককে আমন্ত্রণ জানিয়েছিল। তাঁর ঢাকার বাইরেও কিছু অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা ছিল। এ বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরেই প্রশাসনের অভ্যন্তরে আলোচনা চলছিল।

সভায় আলোচনায় উঠে আসে, জাকির নায়েক বাংলাদেশে এলে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে, যা নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করতে হবে। কিন্তু বর্তমানে জাতীয় নির্বাচনকে সামনে রেখে ওই পরিমাণ সদস্য মোতায়েন করা সম্ভব নয়। তাই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, জাতীয় নির্বাচনের পর তাঁর সফর বিবেচনা করা যেতে পারে, তবে নির্বাচনের আগে নয়।

উল্লেখ্য, ২০১৬ সালে ঢাকার হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসে উসকানি ও ঘৃণামূলক বক্তব্য দেওয়ার অভিযোগ আনে ভারত সরকার। এরপর তিনি দেশ ত্যাগ করে মালয়েশিয়ায় চলে যান এবং পুত্রজায়া শহরে স্থায়ী বসবাসের অনুমতি পান।

সভায় উপস্থিত ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রান্নার আগে মুরগি ধোয়া কি নিরাপদ? বিশেষজ্ঞদের পরামর্শ

1

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

2

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের পতাকা আঁকার সময় শিক্ষার্থ

3

ফিফার নতুন শান্তি পুরস্কার ‘ফিফা পিস প্রাইজ’, প্রথম প্রাপক হ

4

মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশা স্বীকার,

5

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

6

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

7

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর নতুন এজলাস উদ্বোধন প্রধা

8

পাকিস্তানি বাহিনী স্বাধীন বাংলাদেশের মুক্তিবাহিনীকে না দিয়ে

9

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে ফিরেছেন বখতিয়ার আহম

10

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

11

মুন্সিগঞ্জে ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় অটোচালকের লাশ উদ্

12

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ৬০ হাজা

13

সরকার বিএনপির চাপে ডানে, জামায়াতের চাপে বাঁয়ে, এনসিপির চাপে

14

নাইজেরিয়ায় খ্রিষ্টানদের ওপর সহিংসতা

15

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঘোষণ

16

বিএনপি বা জামায়াতের সঙ্গে এখনো সমঝোতার সুযোগ দেখছে এনসিপি

17

পিএসসিতে এনসিপির প্রতিনিধিদল, ভাইভায় ১০০ নম্বর ও প্রিলি–লিখি

18

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীর আদালতে, সাত

19

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছয় অনুষদের ডিনদের পদত্যাগের দাবিতে রা

20