Tanvir Khan
প্রকাশ : Nov 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

তেল, ছোলা, চিনিসহ ১০ পণ্য আমদানিতে নগদ মার্জিন কমাল বাংলাদেশ ব্যাংক


রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত ও মূল্য সহনীয় রাখতে ১০টি পণ্য আমদানিতে ব্যবসায়ীদের জন্য নগদ মার্জিন–সুবিধা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে এসব পণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার সময় ন্যূনতম নগদ মার্জিন রাখতে হবে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকার–গ্রাহক সম্পর্কের ভিত্তিতে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর—এই ১০টি পণ্যের ক্ষেত্রে প্রয়োজনীয় নগদ মার্জিন সর্বনিম্ন পর্যায়ে রাখতে হবে। নির্দেশনাটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে।

এর আগে রমজান মৌসুমে এসব পণ্যের আমদানিতে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত নগদ মার্জিন বাধ্যতামূলক ছিল। পরে বাজার পরিস্থিতি ও আমদানি চাহিদা বিবেচনায় ব্যাংকার–গ্রাহক সম্পর্কের ভিত্তিতে মার্জিনের হার কমানোর সুযোগ দেওয়া হয়, যা ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত বলবৎ ছিল।

নতুন নির্দেশনায় ব্যাংকগুলোকে এসব পণ্যের আমদানি ঋণপত্র স্থাপনে অগ্রাধিকার দিতে বলা হয়েছে, যাতে বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত থাকে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, রমজান মাসে এসব পণ্যের চাহিদা অনেক বেড়ে যায়। তাই আমদানি সহজীকরণে নেওয়া এ পদক্ষেপে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ পুলিশ সুপারসহ ১১ কর্মকর্তার পদায়ন ও বদলি

1

আগামী নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে এগিয়ে

2

যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিসহ ৭ ক্রয় প্রস্তাব অনুমোদন, ব্যয়

3

চার কারণে আটকে আছে পুলিশের দ্রুত বাস্তবায়নযোগ্য প্রস্তাব

4

গাজীপুরে গ্রামীণ টেলিকম ট্রাস্টের রিসোর্ট থেকে দুটি পেট্রলবো

5

বিভেদ নয়, উন্নয়ন ও গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস

6

ঢাকায় যাত্রীবেশে উঠে বাসে আগুন, তিনজনকে খুঁজছে পুলিশ

7

সেন্ট মার্টিনে যাওয়ার সময় ঘাটে হট্টগোল, নিজেকে কর্মকর্তা পরি

8

নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ঝোড়ো ইনিংস: ৮১ বলে ২২

9

আরও তিন বছরের জন্য জামায়াতের আমির নির্বাচিত হলেন শফিকুর রহমা

10

সংকট চললেও গ্যাস উৎপাদন বাড়াতে কূপ খননে গতি নেই

11

তেল, ছোলা, চিনিসহ ১০ পণ্য আমদানিতে নগদ মার্জিন কমাল বাংলাদেশ

12

স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয় নির্বাচন অপরি

13

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

14

বার্সেলোনার যুবরাজ লামিনে ইয়ামাল

15

ঢাকায় আসছেন ডা. জাকির নায়েক, উদ্বেগে ভারত

16

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন

17

এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখে ধানমন্ডির বাসায় ফিরলে

18

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

19

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা শারীরিক পরিস্থিতির ওপর নির্ভরশীল

20