Tanvir Khan
প্রকাশ : Nov 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে দ্রুত আমদানির পরামর্শ ট্যারিফ কমিশনের


পেঁয়াজের বাজারে অস্থিরতা সামাল দিতে দ্রুত আমদানির অনুমতি দেওয়ার সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)। কমিশন জানায়, প্রতি কেজি পেঁয়াজের খুচরা দাম ১১০ থেকে ১২০ টাকায় উঠেছে, যা স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি। প্রতিবছর অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে পেঁয়াজের দাম বাড়ার প্রবণতা থাকলেও এবার বাজারে মধ্যস্বত্বভোগীদের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার বাণিজ্যসচিব ও কৃষিসচিবকে পাঠানো চিঠিতে সীমিত পরিমাণে দ্রুত আমদানির অনুমতি দিতে অনুরোধ জানায় ট্যারিফ কমিশন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মইনুল খান বলেন, স্বাভাবিক সময়ে এই দাম ৯০ টাকার মধ্যে থাকার কথা, কিন্তু বাজারে এখন তা ১১৫ টাকার ওপরে বিক্রি হচ্ছে। অথচ প্রতিবেশী দেশগুলোতে একই সময়ে পেঁয়াজের দাম প্রায় ৩০ টাকার মধ্যে।

বাংলাদেশের পেঁয়াজ আমদানির প্রধান উৎস ভারত, যেখান থেকে আসে মোট আমদানির প্রায় ৯৯ শতাংশ। তুরস্ক, পাকিস্তান, মিয়ানমার, চীন ও মিসর থেকেও কিছু পেঁয়াজ আসে। বর্তমানে পেঁয়াজ আমদানিতে ১০ শতাংশ শুল্ককর প্রযোজ্য।

ট্যারিফ কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, পেঁয়াজের বাড়তি দামের ফলে লাভবান হচ্ছেন না কৃষক; বরং মধ্যস্বত্বভোগীরা সুবিধা নিচ্ছেন। তাই বৈধ আমদানির সুযোগ দিলে বাজারে প্রতিযোগিতা বাড়বে এবং ভোক্তারা যৌক্তিক দামে পণ্যটি কিনতে পারবেন।

গত অর্থবছরে দেশে ৪৪ লাখ ৪৮ হাজার টন পেঁয়াজ উৎপাদিত হলেও সংরক্ষণ সংকট ও নষ্ট হওয়ার কারণে বাজারে আসে মাত্র ৩৩ লাখ টন। গত অর্থবছরে আমদানিও হয়েছে প্রায় ৪ লাখ ৮৩ হাজার টন।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসি নিয়োগে কঠোর নীতি কার্যকর রাখতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার

1

সর্বকনিষ্ঠ নভোচারী ও ৪টি ইঁদুর নিয়ে মহাকাশে চীন

2

নোয়াখালীতে জামায়াত প্রার্থীর জনসংযোগে হামলার অভিযোগ, আহত অন্

3

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও জাপানের ওকায়ামা শোকা বিশ্ববিদ্যাল

4

৩০টি চুম্বনের দৃশ্যেও ডাহা ফ্লপ: যে হিন্দি সিনেমাটি দর্শক টা

5

মেডিকেলে প্রথম হওয়া জাহাঙ্গীর আলমের প্রস্তুতির গল্প: অধ্যবসা

6

৬ বলে ৬ ছক্কা মারা সেই প্রিয়াংশের দলে ১৪ বছরের বিস্ময় বৈভব স

7

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

8

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে দ্রুত আমদানির পরামর্শ ট্যারিফ কমিশনে

9

শর্তসহ বা শর্তহীনভাবে নির্বাচনে আওয়ামী লীগকে দেখতে চান বেশির

10

জিয়া উদ্যানে দাফনের প্রস্তুতি, মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা

11

বিসিএস নন–ক্যাডার নিয়োগে সংকট কেন তৈরি হলো

12

স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে পে কমিশনে ইউট্যাবের স্মারকলিপি

13

ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্নে ভারতীয় রুপি

14

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়: শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার

15

৩২ বিলিয়ন ডলার রিজার্ভ খরচ করে আসলে কী অর্জন করলাম?

16

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

17

ট্রাম্পের ভরসায় নিউইয়র্কের গভর্নর লড়াইয়ে এলিস স্টেফানিক

18

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন, স্কয়ার হাসপাতালে ভর্তি

19

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি আখতারুজ্জামানের জামায়াতে যোগ

20