Tanvir Khan
প্রকাশ : Dec 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশা ও স্বামী রাব্বী গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়ে লায়লা ফিরোজ (৪৮) ও নাফিসা লাওয়াল বিনতে আজিজের (১৫) রহস্যজনক হত্যার ঘটনায় পুলিশ গৃহকর্মী আয়েশা এবং তার স্বামী রাব্বীকে গ্রেফতার করেছে। ঝালকাঠির নলছিটি উপজেলা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, স্বামীর দেওয়া তথ্যের ভিত্তিতে নলছিটি থেকে আয়েশাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আয়েশা ছয় মাস আগে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকার একটি বাসায় চুরির ঘটনায় জড়িত ছিল বলে তথ্য পাওয়া গেছে।

তেজগাঁও বিভাগের এডিসি মোহাম্মাদ জুয়েল রানা জানিয়েছেন, প্রথমে ঢাকার সাভার এলাকা থেকে আয়েশার স্বামীকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নলছিটি থেকে আয়েশাকে হাতেনাতে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

পুলিশ বলেছে, আজ দুপুর ১২টার দিকে ঝালকাঠির নলছিটি থেকে গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করার পর হত্যাকাণ্ডের বিস্তারিত জানা যাবে। তার স্বামীকেও জিজ্ঞাসাবাদ করা হবে, এবং হত্যাকাণ্ডে তার কোনো সংশ্লিষ্টতা থাকলে তাকে গ্রেফতার দেখানো হবে।

নলছিটি থানার ওসি আশরাফ আলী জানিয়েছেন, আয়েশাকে তার দাদা শ্বশুরের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত তথ্য পরে ঢাকা থেকে জানানো হবে।

গত সোমবার (৮ ডিসেম্বর) মোহাম্মদপুরের বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। নিহত লায়লা আফরোজের স্বামী, স্কুলশিক্ষক আ জ ম আজিজুল ইসলাম, সোমবার রাতেই একমাত্র গৃহকর্মী আয়েশাকে আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুম সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠনের আদেশ ২৩

1

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

2

যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় নিহত ৫, ত্রাণ সহায়তায় বাধা

3

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ অনাকাঙ্ক্ষিত ও দু

4

জেনিফার লরেন্স জানালেন ‘ডাই মাই লাভ’-এর অন্তরঙ্গ দৃশ্যে অভিজ

5

ফুটবল বাছাইপর্বের ম্যাচ থেকে সংঘর্ষ: এল সালভাদর ও হন্ডুরাসের

6

সঞ্চয়পত্রের মুনাফার হার ছয় মাস পর আবারও কমানো, মাসিক আয় কমবে

7

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

8

আফগানিস্তানে মেয়েদের শিক্ষার অনিশ্চয়তা: ষষ্ঠ শ্রেণির পর স্কু

9

কলকাতায় মেসির আগমনে বিশৃঙ্খলা: দর্শক মাঠে ঢুকে পড়লেন, অনুষ্ঠ

10

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, বিমানবন্দর ও জনসমাবেশের

11

সরকার বিএনপির চাপে ডানে, জামায়াতের চাপে বাঁয়ে, এনসিপির চাপে

12

জিগাতলার ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রী জান্নাত আরা রুমির

13

হাদির ওপর হামলার পর বিএনপি–জামায়াত–এনসিপিকে ঐক্যের আহ্বান প্

14

সুদানে আরএসএফের গণহত্যায় আরব আমিরাতের ভূমিকা কেন প্রশ্নবিদ্ধ

15

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

16

সাবেক মন্ত্রী মায়া ও পরিবারের ৮১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

17

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, এলাকায় উত্তেজনা

18

জিয়া উদ্যানে দাফনের প্রস্তুতি, মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা

19

বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ: নয়াদিল্লিতে হাইক

20