Tanvir Khan
প্রকাশ : Nov 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

রিয়েল এস্টেট খাত অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি — রিহ্যাব সভাপতি


রাজধানীর রিয়েল এস্টেট খাতের উদ্যোক্তাদের সংগঠন ঢাকা সাউথ ডেভেলপারস ফোরাম (ডিএসডিএফ)-এর বর্ষপূর্তি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টসে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্য, রিয়েল এস্টেট ব্যবসায়ী, পেশাজীবী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসডিএফ-এর প্রেসিডেন্ট ফখরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ড. মো. হারুন অর রশিদ

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান। তিনি বলেন,

“রিয়েল এস্টেট খাত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গ্রাহক আস্থা ও পেশাগত নৈতিকতা বজায় রেখে কাজ করলে এই খাত আরও শক্তিশালী হবে। ঢাকা সাউথ ডেভেলপারস ফোরামের মতো সংগঠনগুলো ডেভেলপারদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে।”

বিশেষ অতিথি ছিলেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঞা, ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) ও ডিএসডিএফ প্রধান উপদেষ্টা আব্দুর রাজ্জাক, মিরপুর রিয়েল এস্টেট ফোরামের প্রেসিডেন্ট মো. শহিদুল ইসলাম, উত্তরা ডেভেলপারস ফোরামের প্রেসিডেন্ট মো. ইব্রাহীম সরকার, ডিএসডিএফ ভাইস প্রেসিডেন্ট হামিদুর রহমান সোহাগ, জয়েন্ট সেক্রেটারি ফজলুর রহমান মামুন, ইঞ্জিনিয়ার মাহবুবুল হক ও ট্রেজারার কাজী মো. ওবায়দুল্লাহ

স্বাগত বক্তব্যে রিহ্যাব পরিচালক ও ডিএসডিএফ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লায়ন দেওয়ান নাসিরুল হক বলেন, রিয়েল এস্টেট খাতের উদ্যোক্তারা একসঙ্গে কাজ করলে রাজধানীর দক্ষিণ অঞ্চলের উন্নয়ন আরও গতিশীল হবে।

সভাপতি ফখরুল ইসলাম বলেন,

“ঢাকা দক্ষিণের ডেভেলপারদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও নৈতিক ব্যবসায়িক চর্চা প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। আমরা একসঙ্গে কাজ করে নগর উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে চাই।”

সাধারণ সম্পাদক ও রিহ্যাব পরিচালক ড. হারুন অর রশিদ বলেন,

“রিয়েল এস্টেট খাত দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। আমরা চাই এই খাত আরও স্বচ্ছ, টেকসই ও গ্রাহকবান্ধব হোক।”

তিনি আরও জানান,

“ড্যাপ সংশোধন ও রাজউক বিধিমালা–২০২৫ গেজেট আকারে প্রকাশে বিলম্বের কারণে ডেভেলপার প্রতিষ্ঠানগুলো ক্ষতির মুখে পড়ছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় যত দ্রুত সম্ভব গেজেট প্রকাশ করলে এই খাত ঘুরে দাঁড়াতে পারবে।”

অনুষ্ঠানে রিয়েল এস্টেট খাতের চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুক্ত আলোচনা হয়। পরিশেষে সংগঠনের পক্ষ থেকে প্রতিষ্ঠাকালীন সদস্য ও সহযোগীদের সংবর্ধনা দেওয়া হয়।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহরুখকে একসময় ‘কুৎসিত’ বলেছিলেন হেমা মালিনী, পরে সেই ছেলেই

1

উড়োজাহাজের লেজে আটকে ঝুললেন স্কাইডাইভার, হুক নাইফে প্রাণে বে

2

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

3

২০২৬ বিশ্বকাপের ড্র আজ রাত ১১টায়, আগাম প্রস্তুতি ও চ্যালেঞ্জ

4

অপরাধজগতের দ্বন্দ্বে মামুন খুন, দুই লাখ টাকায় ভাড়া করা শুটার

5

সর্বকনিষ্ঠ নভোচারী ও ৪টি ইঁদুর নিয়ে মহাকাশে চীন

6

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশা ও স্বামী রা

7

করপোরেট জগৎ মানুষের আবেগ বোঝে না: রফিকুল আলম

8

হাসিনা–জয়–পুতুলের বিরুদ্ধে দুর্নীতির তিন মামলার সাক্ষ্যগ্রহণ

9

মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশা স্বীকার,

10

৩২ বিলিয়ন ডলার রিজার্ভ খরচ করে আসলে কী অর্জন করলাম?

11

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

12

রাজধানীতে কার্যক্রম–নিষিদ্ধ আওয়ামী লীগের ২৫ নেতা–কর্মী গ্রেপ

13

রিটার্নিং কর্মকর্তাদের অফিসে নিরাপত্তা নিশ্চিতের জন্য স্বরাষ

14

মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করতে ব্যর্থ হওয়ায় প্রথম আলো ও ড

15

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন

16

‘কিং’ হয়ে ফিরছেন শাহরুখ খান, প্রথম ঝলকেই মাতালেন ভক্তদের

17

শেখ হাসিনার ভারতে অবস্থান ব্যক্তিগত সিদ্ধান্ত— মন্তব্য এস জয়

18

নিবন্ধন পাচ্ছে নতুন দুটি দল: জনতার দল ও আমজনতার দল

19

আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭, শতাধিক আহত

20