Tanvir Khan
প্রকাশ : Dec 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। উদ্ধারকৃত আলামতগুলো পরে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সিটিটিসি জানায়, গত রোববার সকাল পৌনে ৯টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের বনলতা আবাসিক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয়। একই ঘটনায় ব্যবহৃত ভুয়া নম্বরপ্লেটটি একটি ম্যানহোল থেকে পাওয়া যায়। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। তিনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। হামলার পর তাঁর অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।

সিটিটিসির তথ্যমতে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বরপ্লেট পরিবর্তনের বিষয়টি ধরা পড়ে। গোপন সংবাদের ভিত্তিতে শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁওয়ের বনলতা আবাসিক এলাকার একটি বাড়ির নিচতলার পার্কিং থেকে মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয়। পরে ভুয়া নম্বরপ্লেটটি ম্যানহোলের ভেতর থেকে পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোটরসাইকেলটির মালিকানা একাধিকবার বদল হয়েছে। প্রথমে আবদুর রহমানের মালিকানায় থাকা মোটরসাইকেলটি পরবর্তীতে শহিদুল, রাসেল, মার্কেটপ্লেস, ওবায়দুল ইসলাম, আনারুলসহ কয়েকজনের হাত ঘুরে শেষ পর্যন্ত মাইনুদ্দিন ইসলামের নামে কেনা হয়। হামলার মূল সন্দেহভাজন ফয়সালের সহযোগী মো. কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন মোটরসাইকেলটি কেনেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, হামলায় জড়িত মূল সন্দেহভাজন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ফয়সল করিম মাসুদ ও তাঁর সহযোগী আলমগীর শেখ বর্তমানে ভারতে পালিয়ে আছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইব্রেকারে এআইইউবির জয়, চ্যাম্পিয়ন ড্যাফোডিল গ্রুপ পর্বে

1

কারাবন্দী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেলেন বোন উজমা

2

শিল্পবোধ ও আধুনিকতার সার্থক মেলবন্ধন: ‘আনিস চৌধুরী হয়ে ওঠার

3

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই, বয়স ৮০

4

সর্বকনিষ্ঠ নভোচারী ও ৪টি ইঁদুর নিয়ে মহাকাশে চীন

5

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে তীব্র প্রতিক্রিয়া

6

প্রিয় বিড়াল ম্যাক্সের স্মৃতিতে সমাধি, সন্তানসুলভ ভালোবাসার

7

জাল জন্মনিবন্ধন ও এনআইডি তৈরিতে নির্বাচন কর্মকর্তাসহ তিনজনের

8

জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা

9

রুশ প্রেসিডেন্ট পুতিনের নিরাপদ সফরে অরাস সেনাট লিমোজিনসহ ভার

10

বগুড়ায় ফুটপাত দখল করে দোকানের পসরা, কোটি টাকার চাঁদাবাজির অভ

11

জিগাতলার ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রী জান্নাত আরা রুমির

12

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

13

শরিফ ওসমান হাদির ওপর হামলা

14

দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণ: স্বাস্থ্য ও অর্থনীতির বড় হুমকি, বিশ্

15

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান

16

সিরাজগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রার্থীকে গণসংবর্ধনা

17

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশা ও স্বামী রা

18

রাষ্ট্র সংস্কারে বাস্তবায়নই মূল চ্যালেঞ্জ, বললেন রেহমান সোবহ

19

রাশেদ খাঁন ধানের শীষ প্রতীকে মনোনীত, বিএনপিতে বিক্ষোভ ও উত্ত

20