Tanvir Khan
প্রকাশ : Dec 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

ওসমান হাদির ওপর হামলা বৃহৎ চক্রান্তের অংশ: মির্জা আব্বাস

নির্বাচনের আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে না বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এটি একটি বৃহৎ চক্রান্তের ক্ষুদ্র অংশ এবং সামনে আরও ষড়যন্ত্র প্রকাশ পেতে পারে।

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ এবং ঢাকায় ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখা এ সমাবেশের আয়োজন করে।

মির্জা আব্বাস বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগে চট্টগ্রামে এরশাদ উল্লাহর ওপর হামলা হয়েছে, এবার ওসমান হাদির ওপর গুলি চালানো হয়েছে। এসব ঘটনার মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার, সার্বভৌমত্ব ও স্বাধীনতার ওপর আঘাত হানা হয়েছে। তিনি বলেন, এই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিতে হবে।

হাদির ওপর গুলির ঘটনা পূর্বপরিকল্পিত দাবি করে তিনি বলেন, দুপুর সোয়া দুইটার দিকে গুলি চালানোর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে পোস্ট দেওয়া হয়, যা স্পষ্ট করে যে এটি ছিল সুসংগঠিত পরিকল্পনা।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ঢাকার সড়কে প্রকাশ্যে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। তিনি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে প্রচার চালাচ্ছিলেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে গত ৫ নভেম্বর চট্টগ্রামে গণসংযোগের সময় গুলিবিদ্ধ হন চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ।

ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস নিজেও। গুলিবিদ্ধ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে তাঁর বিরুদ্ধে আক্রমণাত্মক স্লোগান দেওয়া হয়। এ প্রসঙ্গে সমাবেশে মির্জা আব্বাস বলেন, যারা এসব স্লোগান দিয়েছে, তারা হাদির সমর্থক নয়; বরং একটি বিশেষ রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের নেতা-কর্মী। তাঁর অভিযোগ, তারা সেখানে ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা ও মব সৃষ্টি করেছিল।

সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ওসমান হাদি সব সময় দেশের শত্রুদের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি দাবি করেন, মির্জা আব্বাসের সঙ্গে হাদির কোনো ব্যক্তিগত বিরোধ নেই। হামলার ঘটনাকে সুপরিকল্পিত উল্লেখ করে রিজভী বলেন, শনাক্ত একজন হামলাকারী ছাত্রলীগের নেতা এবং এই হামলার পেছনে একটি সংগঠিত নকশা রয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর হোসেন রবিনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্নাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সমাবেশ শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিএস নন–ক্যাডার নিয়োগে সংকট কেন তৈরি হলো

1

হাফপ্যান্ট পরার ‘অপরাধে’ কিশোরকে হেনস্তা, আতঙ্কে পরিবার

2

ভেনেজুয়েলার নিষিদ্ধ তেল ট্যাংকারে পূর্ণ অবরোধের নির্দেশ ট্রা

3

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

4

শেখ হাসিনার ভারতে অবস্থান ব্যক্তিগত সিদ্ধান্ত— মন্তব্য এস জয়

5

খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাচ্ছেন ১৪ সদস্যের দল

6

সীমান্ত সংঘাতের পর পাকিস্তান–আফগানিস্তান আলোচনায় অচলাবস্থা

7

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পদত্যাগের ইঙ্গিত দিলেন রাষ্

8

ওয়াশিংটন হামলার পর আফগান শরণার্থীদের নিরাপত্তা অনিশ্চিত

9

সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত কলেজছাত্র তন্ময়ের মৃত্যু

10

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঘোষণ

11

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

12

ওসমান হাদির ওপর হামলায় ক্ষোভ প্রকাশ, কঠোর প্রতিক্রিয়ার হুঁশি

13

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৯ পদে নিয়োগ

14

লোহাগড়ায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

15

ফিফার নতুন শান্তি পুরস্কার ‘ফিফা পিস প্রাইজ’, প্রথম প্রাপক হ

16

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

17

বিয়ে ভেঙে যাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে স্মৃতি মান্ধানা: ‘ক্র

18

৬ বলে ৬ ছক্কা মারা সেই প্রিয়াংশের দলে ১৪ বছরের বিস্ময় বৈভব স

19

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা ও হয়রানি

20