Tanvir Khan
প্রকাশ : Dec 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মহান বিজয় দিবসে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েও ৫৪ বছরের ইতিহাসে জনগণের সঙ্গে বারবার প্রতারণা করা হয়েছে। মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতিতে গঠিত দেশ আমরা বিনির্মাণ করতে পারিনি। এ দেশে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা হয়নি, বরং ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল।”

নাহিদ ইসলাম আরও বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান এবং গণবিপ্লব সংগঠিত হয়েছিল। ৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪—এই ঐতিহাসিক লড়াইয়ের উত্তরসূরি আমরা। সেই লড়াইকে ধারণ করে সামনের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই।”

তিনি সরকার ও পুলিশের ওপর নির্ভর না করে নিজেদের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। নাহিদ বলেন, “আমাদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে। জনগণকে আমরা আহ্বান জানাই, ৫ আগস্টের পরবর্তী সময়ে আমাদের নিরাপত্তা আমরা নিজেরাই নিশ্চিত করেছি যখন কোনো সরকার বা পুলিশ ছিল না। বাংলাদেশ সেই পরিস্থিতির দিকে যাচ্ছে।”

আগামী নির্বাচনে গণভোটে সংস্কারের পক্ষে জনগণের গণজোয়ার তৈরির প্রত্যাশা ব্যক্ত করে নাহিদ ইসলাম বলেন, “এনসিপির এমপি পদপ্রার্থীরা জনগণের দরজায় গিয়ে সংস্কারের পক্ষে শাপলা কলি নিয়ে হ্যাঁ–এর পক্ষে প্রচারণা করবেন। আমরা কখনোই বাংলাদেশকে ৫ আগস্টের পূর্ববর্তী অবস্থায় ফেরত নিতে চাই না।”

এ সময় দলের সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডলারের বিপরীতে রুপির দরপতন: বাংলাদেশি পর্যটকদের জন্য সুবিধার

1

বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে মিসরের রাষ্ট্রদূতের সৌজন্য বৈঠক

2

জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন পরিবারের সদস্য

3

পিএসসিতে এনসিপির প্রতিনিধিদল, ভাইভায় ১০০ নম্বর ও প্রিলি–লিখি

4

আয়ারল্যান্ড সিরিজে জাতীয় দলের ব্যাটিং কোচ আশরাফুল

5

আজ আবহাওয়া শুষ্ক, রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

6

খালেদা জিয়ার স্বাস্থ্য পর্যবেক্ষণের পর দেশে ফেরার সিদ্ধান্ত

7

খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল, সংকটময় সময় পার করছেন: চিকি

8

হাদি আমাদের বুকের ভেতরে চিরদিন বেঁচে থাকবে: জানাজায় প্রধান উ

9

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে আইটি অফিসার পদে নিয়োগ

10

মানিকগঞ্জের খালে এক মাস ঘোরাফেরা শেষে ফাঁদে ধরা কুমির

11

হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ,

12

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে নতুন নিয়োগ: আবেদ

13

যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিসহ ৭ ক্রয় প্রস্তাব অনুমোদন, ব্যয়

14

মাউন্ট মঙ্গানুই টেস্টে ইতিহাস গড়লেন ল্যাথাম–কনওয়ে

15

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

16

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা প্রক্রি

17

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই, বয়স ৮০

18

ভারতীয় সেনাবাহিনীতে ধর্মীয় বিভাজন ও নতুন ‘ভাবাদর্শের স্বাভাব

19

বগুড়ায় ফুটপাত দখল করে দোকানের পসরা, কোটি টাকার চাঁদাবাজির অভ

20