Tanvir Khan
প্রকাশ : Dec 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

টেকনাফে ১৫ মণ ওজনের নিষিদ্ধ শাপলা পাতা মাছ ধরা পড়লো

কক্সবাজারের টেকনাফ উপকূলে জেলের জালে ধরা পড়েছে ১৫ মণ ওজনের একটি বিশাল শাপলা পাতা মাছ। দানব আকৃতির এই মাছকে তীরে তুলতে কয়েকজনকে হাত লাগাতে হয়েছে। মুহূর্তেই মাছটিকে ঘিরে ভিড় জমে যায়। স্থানীয় জেলেদের মতে, শাপলা পাতা হাঙর প্রজাতির মাছটি বাংলাদেশের বন্য প্রাণী আইনে ধরা ও বিক্রি নিষিদ্ধ।

জেলে আবদুল গফুরের জালে ধরা পড়া এই মাছটি গত শুক্রবার বিকেলে সাবরাং মুন্ডার ডেইল উপকূলে পাওয়া যায়। মাছটি ধরা ও বিক্রি নিষিদ্ধ হলেও ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। আবদুল গফুর বলেন, অতিরিক্ত ওজনের কারণে মাছটি ট্রলারে তোলা সম্ভব হয়নি, পরে অন্যান্য জেলেদের সহায়তায় রশি দিয়ে তীরে আনা হয়।

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, শাপলা পাতা মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। স্থানীয় জেলেরা বলছেন, গভীর সমুদ্র থেকে জোয়ার-ভাটার পানির সঙ্গে মাছটি জালে ধরা পড়েছে। স্থানীয় ব্যবসায়ী ছৈয়দ আলম মাছটি ৫০ হাজার টাকায় কিনে কেটে চট্টগ্রামে পাঠাবেন।

বাংলাদেশ বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী, শাপলা পাতা মাছ ধরা, সংগ্রহ, বিক্রি বা কেনা দণ্ডনীয় অপরাধ। সর্বোচ্চ ১ বছর কারাদণ্ড বা ১ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, বিষয়টি দ্রুত খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার জন্য বাংলাদেশ এখন ‘অ্যাসেসমেন্ট লেভেল–১’ দেশ

1

করপোরেট জগৎ মানুষের আবেগ বোঝে না: রফিকুল আলম

2

মেডিকেলে প্রথম হওয়া জাহাঙ্গীর আলমের প্রস্তুতির গল্প: অধ্যবসা

3

নির্বাচনমুখী মেরুকরণ শুরু: ফেব্রুয়ারির ভোট ঘিরে তিন শিবিরে ব

4

এনসিসি ব্যাংকের ৫৪৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত, নয় মাসে মুনাফা ১৭৩

5

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

6

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্ট

7

চার হত্যা মামলায় হাইকোর্টের জামিন পেলেন আলোচিত সন্ত্রাসী ছোট

8

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অতিরিক্ত অর্থ আদায়: ৫ রিক্রুটিং এজেন

9

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ অনাকাঙ্ক্ষিত ও দু

10

মির্জা আব্বাস বললেন, গণতন্ত্র ফিরছে, বিএনপি জনগণের পাশে থাকব

11

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা শারীরিক পরিস্থিতির ওপর নির্ভরশীল

12

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, উন্নতির আশা করছেন চিক

13

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

14

ভুয়া ই-অ্যাপোস্টিল ওয়েবসাইটে ফাঁস ১ হাজার ১০০ নাগরিকের ব্যক্

15

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

16

ফলাফল এল, কিন্তু সে নেই: আগুনে পুড়ে মারা যাওয়া আয়েশার দ্বিতী

17

সিলেটে আগাম নির্বাচনী প্রচার শুরু, প্রার্থীদের প্রতিশ্রুতিতে

18

একই দিনে বাবা-ছেলের গোল, ফিরল রোনালদোর ২২ বছরের পুরোনো স্মৃত

19

বাণিজ্যযুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে যাচ্ছে চীন

20