Tanvir Khan
প্রকাশ : Dec 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

শরিফ ওসমান হাদি হত্যায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা, নিরপেক্ষ তদন্তের আহ্বান

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় গভীর নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে তিনি নিহত হাদির পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।

গতকাল শুক্রবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের দপ্তরে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র স্টিফেন ডুজারিক এ তথ্য জানান। ব্রিফিংয়ে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ডুজারিক বলেন, তরুণ রাজনৈতিক নেতা শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিব শোক ও নিন্দা জানিয়েছেন।

ডুজারিক আরও জানান, আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী এই হত্যাকাণ্ডের দ্রুত, নিরপেক্ষ, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে তিনি সবাইকে শান্ত থাকার অনুরোধ জানান।

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের প্রসঙ্গ তুলে জাতিসংঘ মহাসচিব বলেন, নির্বাচনকে সামনে রেখে দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরি। এ জন্য সহিংসতা থেকে বিরত থাকা, উত্তেজনা প্রশমিত করা এবং সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। গতকাল শুক্রবার সন্ধ্যায় তাঁর মরদেহ ঢাকায় আনা হয়।

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে শরিফ ওসমান হাদিকে দাফন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া ও তারেক রহমান প্রার্থী হওয়ায় বগুড়ায় বিএনপির আনন্

1

বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ: নয়াদিল্লিতে হাইক

2

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

3

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

4

সরকারকে না জানিয়ে ভোজ্যতেলের দাম বাড়ানো অবৈধ—বাণিজ্য উপদেষ্ট

5

রাজশাহীর তানোরে গভীর গর্তে পড়ে শিশুর মৃত্যু

6

ভারত বিজয়ের পর শ্রীমঙ্গলে শমিত সোমের ফিরতি উৎসব

7

ঢাকার রাস্তায় টেসলা, রোলস–রয়েস, পোরশেসহ ২ হাজার ৫০০ বিলাসবহু

8

সাঈদ আল নোমান চট্টগ্রাম-১০ এ মনোনীত

9

জগন্নাথ হলে রাজাকারদের ছবি প্রশাসনের নির্দেশে মুছে ফেলা হলো

10

জামায়াতের জোট ছাড়ল ইসলামী আন্দোলন, ২৬৮ আসনে এককভাবে নির্বাচন

11

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

12

হাসিনা–জয়–পুতুলের বিরুদ্ধে দুর্নীতির তিন মামলার সাক্ষ্যগ্রহণ

13

লেভেল প্লেয়িং ফিল্ড নেই: ভোটের পরিবেশ নিয়ে ইসিকে অসন্তোষ জান

14

কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগে নকলা ছাত্রদল নেতা বহিষ্কার

15

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

16

ইউআইইউ মার্স রোভার টিমের বিশ্বজয়: ছয় বছরে ছয় সাফল্য

17

বিচ্ছেদের গুঞ্জনে প্রথমবার মুখ খুললেন অভিষেক বচ্চন: ‘সবই মিথ

18

ওসমান হাদির ওপর হামলার নিন্দা, জাতীয়তাবাদী শক্তির ঐক্যের আহ্

19

বিশ্বজিতের লেখা প্রথম গান, কিশোরের জীবনে স্বপ্নপূরণ

20