Tanvir Khan
প্রকাশ : Oct 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

পথচারী নারীকে চাপা দিয়ে বাস পুকুরে, নিহত ১, আহত ১০

মাদারীপুর সদর উপজেলায় বাসচাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের পুকুরে পড়ে গেলে অন্তত ১০ যাত্রী আহত হন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুর–শরীয়তপুর–চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ঘটমাঝি ইউনিয়নের উকিলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম ফাতেমা বেগম (৫৫)। তিনি সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চতুরপারা মোল্লাকান্দি এলাকার জব্বার মোল্লার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর পুরাতন বাসস্ট্যান্ড থেকে রাজৈর উপজেলার টেকেরহাটগামী একটি লোকাল বাস ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ফাতেমা বেগমকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং বাসটি উল্টে পাশের পুকুরে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। ফাতেমা বেগমকে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের স্টেশন পরিদর্শক শেখ আহাদুজ্জামান জানান, দুর্ঘটনার পর দুটি ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়। বাসে থাকা কয়েকজন যাত্রী আহত হয়েছেন, তবে কেউ গুরুতর নন। ধারণা করা হচ্ছে, পথচারীকে চাপা দেওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পুকুরে পড়ে যায়।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আদিল হোসেন বলেন, “হাসপাতালে নেওয়ার পর এক পথচারী নারীর মৃত্যু হয়েছে। আহত যাত্রীরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। বাসচালক দুর্ঘটনার পর পালিয়ে গেছেন। তাঁকে ধরতে হাইওয়ে পুলিশ অভিযান চালাচ্ছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁই

1

বৈভব সূর্যবংশীর ঝড়: ৩৬ বলে সেঞ্চুরি, লিস্ট এ ক্রিকেটে নতুন র

2

চীনা সামাজিক মাধ্যমে ভারতবিরোধী মনোভাব বৃদ্ধি: বাস্তবতা ও ভু

3

বার্সেলোনার যুবরাজ লামিনে ইয়ামাল

4

নিউমুরিং কনটেইনার টার্মিনাল চুক্তি: হাইকোর্টে বিভক্ত রায়

5

মানিকগঞ্জের খালে এক মাস ঘোরাফেরা শেষে ফাঁদে ধরা কুমির

6

হাদি আমাদের বুকের ভেতরে চিরদিন বেঁচে থাকবে: জানাজায় প্রধান উ

7

চট্টগ্রামের ব্যাটিং স্বর্গে টিকতে পারবেন তো বোলাররা?

8

ইসরায়েলি হামলায় ধ্বংস ইয়াসির আরাফাতের গাজা বাড়ি, এখন বাস্তুচ

9

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

10

রুশ প্রেসিডেন্ট পুতিনের নিরাপদ সফরে অরাস সেনাট লিমোজিনসহ ভার

11

স্তন ক্যানসার প্রতিরোধে নিয়মিত স্ক্রিনিং অপরিহার্য

12

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

13

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম আন্তর্জাতিক গবেষণা সম্মেলন ২০২৫

14

বিবিসি এখন বিশৃঙ্খল ও নেতৃত্বহীন অবস্থায়: সাবেক কর্মকর্তা ক্

15

ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্নে ভারতীয় রুপি

16

মালয়েশিয়ায় আসিয়ান শীর্ষ সম্মেলন: কারা থাকছেন, কী আলোচনায় আসত

17

২০২৬ বিশ্বকাপের ড্র আজ রাত ১১টায়, আগাম প্রস্তুতি ও চ্যালেঞ্জ

18

সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত কলেজছাত্র তন্ময়ের মৃত্যু

19

আফগানিস্তানে মেয়েদের শিক্ষার অনিশ্চয়তা: ষষ্ঠ শ্রেণির পর স্কু

20