রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ১০৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় মুখরিত ছিল পুরো ক্যাম্পাস।...…
বিবিসির নেতৃত্ব সংকট নিয়ে সাবেক কর্মকর্তা ক্রেইগ অলিভার জানিয়েছেন, প্রতিষ্ঠানটি এখন দিশাহীন ও নেতৃত্বহীন অবস্থায় আছে। টিম ডেভি ও ডেবোরাহ টারনেসের পদত্যাগের পর বিবিসির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। অলিভারের মতে, পরিস্থিতি সামাল দিতে চেয়ারম্যান সমির শাহকে কার্যকর ভূমিকা নিতে হবে।...…
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও জাপানের ওকায়ামা শোকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থী বিনিময় ও শিক্ষা সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর ফলে বাংলাদেশি শিক্ষার্থীদের জাপানে পড়াশোনা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে।...…
মানবতাবিরোধী অপরাধের তিন মামলায় গ্রেপ্তার ১৫ সেনা কর্মকর্তার পক্ষে থাকা আইনজীবী এম সরোয়ার হোসেন স্বার্থসংঘাতের কারণে নিজের নাম প্রত্যাহার করেছেন। ট্রাইব্যুনাল তাঁর আবেদন মঞ্জুর করেছে। নতুন করে সাতজন আইনজীবী মামলাটি পরিচালনার দায়িত্ব নিয়েছেন।...…
রাঙামাটির বাঘাইছড়িতে এম এন লারমার ভাস্কর্য উদ্বোধন অনুষ্ঠানে জেএসএস সহসভাপতি ঊষাতন তালুকদার বলেছেন, পার্বত্য চুক্তি যেমন করা গেছে, তেমনি ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এর বাস্তবায়নও সম্ভব।...…