Tanvir Khan
প্রকাশ : Dec 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

৩০টি চুম্বনের দৃশ্যেও ডাহা ফ্লপ: যে হিন্দি সিনেমাটি দর্শক টানতে পারেনি

চুম্বনের দৃশ্য সিনেমায় উত্তাপ যোগ করতে পারে—এ কথা সত্য। তবে অনেক সময় অতিরিক্ত চুম্বনের দৃশ্য উল্টো সিনেমার মান নষ্ট করে দেয় বলেও অভিযোগ রয়েছে। এমনই একটি উদাহরণ ২০১৩ সালে মুক্তি পাওয়া হিন্দি হরর–থ্রিলার সিনেমা ‘থ্রিজি—আ কিলার কানেকশন’। সিনেমাটিতে চুম্বনের দৃশ্য ছিল প্রায় ৩০টি, তবু বক্স অফিসে এটি চরম ব্যর্থতায় মুখ থুবড়ে পড়ে।

ইমরান হাশমি ছাড়াই ৩০টি চুম্বন

বলিউডে ‘সিরিয়াল কিসার’ হিসেবে পরিচিত ইমরান হাশমির সঙ্গে চুম্বনের দৃশ্য যেন অবিচ্ছেদ্য। তবে এই সিনেমায় ইমরান হাশমি ছিলেন না। প্রধান দুই চরিত্রে অভিনয় করেন নীল নীতীন মুকেশ ও সোনাল চৌহান। চুম্বনের সংখ্যার দিক থেকে সিনেমাটি ইমরান হাশমি ও মালাইকা অরোরা অভিনীত ‘মার্ডার’কেও ছাড়িয়ে যায়, যা মুক্তির পর ব্যাপক আলোচনার জন্ম দেয়।

কেন ‘বাজে’ তকমা

‘থ্রিজি—আ কিলার কানেকশন’ মুক্তি পায় ২০১৩ সালের ১৫ মার্চ। সমালোচক ও দর্শকদের নেতিবাচক প্রতিক্রিয়ার কারণে এটি সে বছরের অন্যতম বাজে পারফরমার হিসেবে বিবেচিত হয়। রটেন টোমাটোজে সিনেমাটির রেটিং ছিল মাত্র ১২ শতাংশ, আর আইএমডিবিতে ১০-এর মধ্যে ৩.৬।

বক্স অফিসে চরম ব্যর্থতা

প্রায় ১৩ কোটি রুপি বাজেটের সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে মাত্র ৫.৪৮ কোটি রুপি আয় করতে সক্ষম হয়। বিশ্বব্যাপী আয় দাঁড়ায় মাত্র ৭.৪৫ কোটি রুপিতে—যা সিনেমাটিকে ডাহা ফ্লপের তালিকায় ঠেলে দেয়।

সোনাল চৌহানের ক্যারিয়ারে প্রভাব

সিনেমাটির ভয়াবহ ব্যর্থতা অভিনেত্রী সোনাল চৌহানের ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলে। এরপর তিনি কিছু সময়ের জন্য বলিউড থেকে সরে গিয়ে অন্য ভাষার সিনেমায় কাজ শুরু করেন। প্রায় তিন বছর পর জে পি দত্ত পরিচালিত ‘পল্টন’ সিনেমার মাধ্যমে তিনি আবার বলিউডে ফেরেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুরে বালতিতে করে ককটেল ছুড়ে সংঘর্ষ, এলাকায় আতঙ্ক

1

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের জরুরি সাংগঠনিক সভা

2

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ৬০ হাজা

3

সর্বকনিষ্ঠ নভোচারী ও ৪টি ইঁদুর নিয়ে মহাকাশে চীন

4

মেক্সিকোতে ইসরায়েলি রাষ্ট্রদূতকে হত্যাচেষ্টার অভিযোগ, ইরান অ

5

ইসরায়েলের অবরোধে জর্ডান ও মিসরে আটকে রয়েছে জাতিসংঘের মানবিক

6

দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বিএনপির ভারপ

7

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

8

হাসিনা–জয়–পুতুলের বিরুদ্ধে দুর্নীতির তিন মামলার সাক্ষ্যগ্রহণ

9

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বি

10

সাগরে নতুন লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারে ৩ নম্বর সতর্কসংকেত

11

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

12

সচিবালয় ভাতা দাবি: পাঁচজন কর্মকর্তা–কর্মচারীকে পুলিশ আটক, কর

13

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটে নিরাপত্তা নিশ্চিতে সশস্ত্র ব

14

অনিশ্চয়তায় বেনারসিপল্লি প্রকল্পগুলো

15

রাজশাহীতে ৩৫ ফুট গভীর নলকূপে পড়ে দুই বছরের শিশু, জীবিত উদ্ধা

16

বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের পারফরম্যান্স কেমন ছিল

17

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে তীব্র প্রতিক্রিয়া

18

হাদির ওপর হামলার পর বিএনপি–জামায়াত–এনসিপিকে ঐক্যের আহ্বান প্

19

বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসেবে ওম

20