Tanvir Khan
প্রকাশ : Nov 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

রংপুরে ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের ১০৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজে বর্ণাঢ্য আয়োজনে উদ্‌যাপিত হলো প্রতিষ্ঠানের ১০৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার সকালে কলেজ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের সাবেক অধ্যক্ষ মুহম্মদ রেজাউল হক। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

দিনব্যাপী অনুষ্ঠানে আলোচনা সভা, স্মৃতিচারণা, কেক কাটা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ অধ্যক্ষ মো. আমজাদ হোসেন, সরকারি বেগম রোকেয়া কলেজ অধ্যক্ষ ইসমাইল হোসেন সরকারসহ আরও অনেকে।

১৯১৬ সালের ১০ নভেম্বর তৎকালীন বাংলার গভর্নর লর্ড থমাস ডেভিড ব্যারন কারমাইকেল এই কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তাঁর নামেই প্রতিষ্ঠানের নামকরণ করা হয় কারমাইকেল কলেজ।

উদ্‌যাপন কমিটির আহ্বায়ক মো. সাইফুর রহমান জানান, কারমাইকেল কলেজ উত্তরবঙ্গের শিক্ষার ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়। শতবর্ষের গৌরব ও ঐতিহ্যের ধারায় নবীন-প্রবীণদের মিলনমেলায় প্রকম্পিত হয়েছে পুরো ক্যাম্পাস।

দুই দিনব্যাপী এ আয়োজনের সমাপনী দিনে রংপুর রেঞ্জের ডিআইজি মো. আমিনুল ইসলাম ও রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিগাতলার হোস্টেল থেকে এনসিপি নেত্রী জান্নাতারা রুমীর ঝুলন্ত

1

বিপিএলে নতুন ভূমিকায় নাজমুল হোসেন, রাজশাহী ওয়ারিয়র্সের সবদি

2

আবার চাঁদের মাটিতে পা রাখছে মানুষ: ২০২৭ সালে শুরু আর্টেমিস ৩

3

দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বিএনপির ভারপ

4

বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ: নয়াদিল্লিতে হাইক

5

জয়ের পরদিন মেয়র মামদানির মধ্যাহ্নভোজে অতিথি ওকাসিও-কর্টেজ

6

হোবার্ট হারিকেনসের জয়, রিশাদ হোসেনের বুদ্ধিদীপ্ত

7

খুলনা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের ঢাকায় তলব করেছে বিএনপি, ভার

8

ভারত শেখ হাসিনাকে বিশ্বমঞ্চে প্রোমোট করতে নীলনকশা প্রণয়ন করছ

9

জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন পরিবারের সদস্য

10

ভারতীয় সেনাবাহিনীতে ধর্মীয় বিভাজন ও নতুন ‘ভাবাদর্শের স্বাভাব

11

বিপিএল নিলামে ৭০ লাখে চুক্তি, হাসিমুখে লিটন দাস: ‘যেটা আছে,

12

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

13

মানবতাবিরোধী অপরাধ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন, নিজেকে নির্

14

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

15

টাইব্রেকারে এআইইউবির জয়, চ্যাম্পিয়ন ড্যাফোডিল গ্রুপ পর্বে

16

কেমন আছে আফগানিস্তান: বিশ বছরের যুদ্ধে তালেবানের জয়ের পর গ্র

17

যুক্তরাষ্ট্রে চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাই ফেডারেশনের নতুন

18

জাকির নায়েককে আপাতত বাংলাদেশে প্রবেশের অনুমতি নয়: কোর কমিটির

19

খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলা, নিহত ১

20