Tanvir Khan
প্রকাশ : Dec 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভোট স্থগিতের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ও ভিসি অবরুদ্ধ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ চলছে। মঙ্গলবার সকালে ভোট স্থগিতের খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে উপাচার্য ভবনে তালা দিয়ে তাঁকে অবরুদ্ধ করা হয়।

জানা যায়, সকাল সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ে এক জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। পৌনে ৯টার দিকে সভা শেষে ভোট স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সদস্য প্রথম আলোকে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকাবহ পরিস্থিতির কারণে আজকের জকসু নির্বাচনের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। ভোট গ্রহণের অগ্রগতি নিয়ে পরে নির্বাচন কমিশন সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবে।

ভোট স্থগিতের প্রতিবাদে সকাল থেকেই শিক্ষার্থীরা ‘একাত্তরের গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি’ ভাস্কর্য চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের দিকে যায়।

বিক্ষোভের জেরে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা জোরদার করে এবং প্রশাসনিক ভবনের প্রতিটি ফটকে তালা লাগিয়ে দেয়। উত্তেজিত শিক্ষার্থীরা ‘মানি না মানব না, অবৈধ সিদ্ধান্ত মানব না’, ‘এক দুই তিন চার, ভিসি তুই গদি ছাড়’, ‘এক দফা এক দাবি, ভিসি তুই কবে যাবি’—এ ধরনের স্লোগান দেন। একপর্যায়ে শিক্ষার্থীরা উপাচার্যকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন।

meta keyword

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে দ্রুত আমদানির পরামর্শ ট্যারিফ কমিশনে

1

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন, জানাজা

2

ট্রাম্পের ভরসায় নিউইয়র্কের গভর্নর লড়াইয়ে এলিস স্টেফানিক

3

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

4

শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আকশু ফার্নান্দো মৃত্যুবরণ ক

5

ভারতীয় সেনাবাহিনীতে ধর্মীয় বিভাজন ও নতুন ‘ভাবাদর্শের স্বাভাব

6

সঞ্চয়পত্রের মুনাফার হার ছয় মাস পর আবারও কমানো, মাসিক আয় কমবে

7

আসিফ মাহমুদ সজীব: নির্বাচন করব, কোন দল থেকে তা পরে জানানো হব

8

বাঁ হাঁটুর অস্ত্রোপচারে নেইমার, বিশ্বকাপের আগে ফিরতে দৌড়ের শ

9

ব্যাটিং কোচ আশরাফুলের মিশন: ব্যাটসম্যানদের শেখাবেন ‘রানের অঙ

10

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনকে হেনস্তা

11

ডলারের তুলনায় রুপির দাম ইতিহাসের সর্বনিম্নে, ৯০.৪২ পৌঁছালো

12

আসন্ন নির্বাচনে পুলিশদের শতভাগ নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায়

13

আয়ারল্যান্ড সিরিজে জাতীয় দলের ব্যাটিং কোচ আশরাফুল

14

ভুয়া ই-অ্যাপোস্টিল ওয়েবসাইটে ফাঁস ১ হাজার ১০০ নাগরিকের ব্যক্

15

মাদুরো অপসারণ ও ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন: ট্রাম্পের ‘শান্

16

সাগরে নতুন লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারে ৩ নম্বর সতর্কসংকেত

17

জাতীয় নির্বাচন সামনে রেখে ১৮ দলীয় নতুন জোট ‘জাতীয় গণতান্ত্রি

18

হাতিয়ার জাগলার চর দখলকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৫,

19

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে আইটি অফিসার পদে নিয়োগ

20