Tanvir Khan
প্রকাশ : Dec 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

প্রথম আলো–ডেইলি স্টার ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা

দুটি জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার এবং দুটি সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ও উদীচীর কার্যালয়ে হামলার ঘটনায় জড়িত সন্দেহে ৩১ জনকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব ঘটনায় আজ সোমবার সকাল পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অন্তত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সকাল ৯টা ৪৩ মিনিটে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. কাশেম ফারুকি, মো. সাইদুর রহমান, রাকিব হোসেন, মো. নাইম, মো. সোহেল রানা ও মো. শফিকুল ইসলাম। শনাক্ত হওয়া বাকি সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয় এবং কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে ডেইলি স্টারের কার্যালয়ে সন্ত্রাসীরা ভাঙচুর ও লুটপাট চালায়। পরে আগুন দিয়ে কার্যালয় দুটি পুড়িয়ে দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গতকাল রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানসহ বিভিন্ন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে নেওয়া নিরাপত্তাব্যবস্থা এবং সাম্প্রতিক বিভিন্ন সহিংস ঘটনার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও তদন্তের অগ্রগতিও পর্যালোচনা করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জাতীয় দৈনিক ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় ৩১ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ছয়জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের কাছে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে তিনজনকে শনাক্ত করা হয়েছে।

বৈঠকে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট বাহিনীকে নির্দেশ দিয়ে বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে যেকোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে এবং সব ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসি নিয়োগে কঠোর নীতি কার্যকর রাখতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার

1

বাংলাদেশে প্রথম স্মার্ট ব্যাটারি সোয়াপিং স্টেশন উদ্বোধন করল

2

শেখ হাসিনার ভারতে অবস্থান ব্যক্তিগত সিদ্ধান্ত— মন্তব্য এস জয়

3

নাটোরে আহত বিএনপি নেত্রী হেলেনা পারভীন চিকিৎসার অভাবে পঙ্গুত

4

খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা ও দোয়ায় ভিড়, নেতা–কর্মী ও সাধা

5

জাল জন্মনিবন্ধন ও এনআইডি তৈরিতে নির্বাচন কর্মকর্তাসহ তিনজনের

6

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

7

‘শাপলা কলি’ প্রতীক নিচ্ছে এনসিপি, ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘ

8

ডা. শফিকুর রহমান তৃতীয়বারের মতো জামায়াতে ইসলামীর আমির নির্বা

9

নতুন তোশাখানা মামলায় ইমরান খান ও বুশরা বিবিকে ১৭ বছরের কারাদ

10

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম আন্তর্জাতিক গবেষণা সম্মেলন ২০২৫

11

খালেদা জিয়ার স্বাস্থ্য পর্যবেক্ষণের পর দেশে ফেরার সিদ্ধান্ত

12

ইলিয়াস আলীকে গুমের পর হত্যা করা হয়, তদন্তে মিলেছে প্রমাণ: প্

13

সিলেটে আগাম নির্বাচনী প্রচার শুরু, প্রার্থীদের প্রতিশ্রুতিতে

14

৫০ বছরের পথচলায় খাসির বিরিয়ানি ও মোরগ পোলাওয়ের জনপ্রিয় ঠিকান

15

প্রিয় বিড়াল ম্যাক্সের স্মৃতিতে সমাধি, সন্তানসুলভ ভালোবাসার

16

নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ঝোড়ো ইনিংস: ৮১ বলে ২২

17

লেভেল প্লেয়িং ফিল্ড নেই: ভোটের পরিবেশ নিয়ে ইসিকে অসন্তোষ জান

18

কুমিল্লায় ঝটিকা মিছিলের পর ৪৫ আওয়ামী লীগ নেতা-কর্মী গ্রেপ্তা

19

অনিশ্চয়তায় বেনারসিপল্লি প্রকল্পগুলো

20