Tanvir Khan
প্রকাশ : Oct 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

মার্কিন কৃষি বিভাগের ঘোষণা—নভেম্বর থেকেই বন্ধ হচ্ছে খাদ্যসহায়তা বাবদ অর্থ প্রদান

মার্কিন কৃষি বিভাগ জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের চলমান অচলাবস্থা (শাটডাউন) অব্যাহত থাকলে নভেম্বরে খাদ্যসহায়তা কর্মসূচির আওতায় অর্থ বিতরণ বন্ধ থাকবে। যুক্তরাষ্ট্রে বর্তমানে ৪ কোটির বেশি নাগরিক এই খাদ্যসহায়তার সুবিধা পান।

কৃষি বিভাগ তাদের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তহবিল কার্যত শেষ হয়ে গেছে। বিভাগটি এই সংকটের জন্য সিনেটের ডেমোক্র্যাট সদস্যদের দায়ী করেছে।

যুক্তরাষ্ট্রে প্রতি আটজন নাগরিকের একজন সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (এসএনএপি)–এর মাধ্যমে খাদ্যসহায়তা পান। এই সুবিধা অনেক নিম্নআয়ের পরিবারের খাদ্য বাজেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর আগে ট্রাম্প প্রশাসন আপৎকালীন তহবিল ব্যবহার করে সাময়িকভাবে এই সুবিধা চালু রাখার প্রস্তাব নাকচ করে দেয়। প্রশাসনের দাবি ছিল, ওই অর্থ প্রাকৃতিক দুর্যোগের মতো জরুরি পরিস্থিতির জন্য সংরক্ষিত। তবে ডেমোক্র্যাটরা এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেছেন, এটি মানবিকতার পরিপন্থী।

ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য রোজা ডিলাউরো ও অ্যাঞ্জি ক্রেগ এক যৌথ বিবৃতিতে বলেন, প্রশাসন ইতিহাসে বিরলভাবে এত নিষ্ঠুর ও বেআইনি পদক্ষেপ নিয়েছে। তাঁরা অভিযোগ করেন, সরকার আর্জেন্টিনাকে সহায়তা দিচ্ছে এবং হোয়াইট হাউসে নতুন বলরুম নির্মাণ করছে, অথচ দরিদ্র নাগরিকদের মৌলিক খাদ্যসহায়তা বন্ধ করে দিয়েছে।

গবেষণা প্রতিষ্ঠান সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি প্রায়োরিটিজ (সিবিপিপি) জানিয়েছে, আপৎকালীন তহবিল থাকলেও তা নভেম্বরে এক মাসের জন্য এসএনএপি সুবিধার কেবল ৬০ শতাংশ অর্থ জোগাতে পারবে।

ডেমোক্র্যাট সদস্যরা কৃষিসচিব ব্রুক রলিন্সকে চিঠি দিয়ে অনুরোধ করেছেন, রিজার্ভ তহবিল ও বিভাগের অন্যান্য অর্থ স্থানান্তর করে যেন নভেম্বরে কর্মসূচি চালু রাখা যায়। তবে রলিন্স জানিয়েছেন, এই তহবিল কেবলমাত্র প্রকৃত জরুরি অবস্থায়—বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগে—ব্যবহার করা সম্ভব।

বর্তমানে এসএনএপি কর্মসূচির মাধ্যমে উপকারভোগীরা একটি ডেবিট কার্ড পান, যার মাধ্যমে তাঁরা মুদি দোকান থেকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনতে পারেন। গড়ে চার সদস্যের একটি পরিবার মাসে প্রায় ৭১৫ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৮৭ হাজার ৫০০) পায়।

যদিও রাজ্য সরকারগুলো এই কর্মসূচি পরিচালনা করে, তবু তহবিলের বড় অংশ আসে ফেডারেল সরকার থেকে। কিছু রাজ্য নিজেদের তহবিল ব্যবহার করে ঘাটতি মেটানোর ঘোষণা দিয়েছে, কিন্তু ফেডারেল সরকার স্পষ্ট করেছে—পরে এই অর্থ ফেরত দেওয়া হবে না।

কিছু রাজ্য যেমন ম্যাসাচুসেটস জানিয়েছে, ঘাটতি পূরণের মতো পর্যাপ্ত অর্থ তাদের কাছে নেই। অনেক রাজ্য বিকল্প ব্যবস্থা হিসেবে নাগরিকদের স্থানীয় ফুড ব্যাংক ও দাতব্য সংস্থার সহায়তা নিতে উৎসাহিত করছে। ক্যালিফোর্নিয়া এ পরিস্থিতি সামাল দিতে ন্যাশনাল গার্ড পর্যন্ত মোতায়েন করেছে।

রোববার পর্যন্ত যুক্তরাষ্ট্রের এই শাটডাউন টানা ২৬তম দিনে পড়েছে, যা দেশটির ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম সরকারি অচলাবস্থা হিসেবে রেকর্ড গড়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁই

1

শেষ শ্রদ্ধায় মানুষের ঢল: মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার

2

রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় সহযোগী গ্রেপ্তার

3

বাংলাদেশে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনের নতুন তালিকা প্রক

4

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

5

এমিলিয়ানো মার্তিনেজের ভবিষ্যৎ অনিশ্চয়, অ্যাস্টন ভিলার গোলপোস

6

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

7

কক্সবাজারে যুবলীগ–ছাত্রলীগের ঝটিকা মিছিল, শনাক্তে পুলিশের অভ

8

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঘোষণ

9

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

10

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

11

বিয়ারিং প্যাড নয়, ত্রুটি ছিল লাগানো ও তত্ত্বাবধানে: ডিএমটিসি

12

জাল জন্মনিবন্ধন ও এনআইডি তৈরিতে নির্বাচন কর্মকর্তাসহ তিনজনের

13

৫২৭ থানায় নতুন ওসি নিয়োগ চূড়ান্ত, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প

14

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইটি ডিপ্লোমা প্রোগ্রামে ভর্তি চ

15

বিসিএস নন–ক্যাডার নিয়োগে সংকট কেন তৈরি হলো

16

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

17

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

18

মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশা স্বীকার,

19

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে নতুন রাজনৈতিক সংকট

20