Tanvir Khan
প্রকাশ : Dec 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

গৌরনদীতে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল, জহির উদ্দিন স্বপনের বক্তব্য

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন বলেছেন, “খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন; তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক। তাঁর সুস্থতা গণতান্ত্রিক শক্তির জন্য প্রেরণার উৎস।”

গৌরনদী সরকারি কলেজ মসজিদ প্রাঙ্গণে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় এই দোয়া মাহফিলে হাজারো মানুষ অংশ নেন।

জহির উদ্দিন বলেন, “দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় অকুতোভয় ও আপসহীন নেত্রী খালেদা জিয়া অসুস্থ। তিনি দেশের সব মানুষের প্রার্থনায় আছেন। তাঁর সুস্থতার জন্য সবাই প্রাণ খুলে দোয়া করছেন। কারণ, তিনি দেশের গণতান্ত্রিক শক্তির জন্য এক অনন্য শক্তি ও প্রেরণার উৎস।”

তিনি আরও বলেন, দেশের প্রতিটি দেশপ্রেমিক রাজনৈতিক দল ও সকল শ্রেণি-পেশার মানুষ খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন। তাঁর সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জহির উদ্দিন সব মানুষের প্রতি আহ্বান জানান, খালেদা জিয়ার আরোগ্য ও সুস্থতার জন্য দোয়া করতে।

দোয়া মাহফিলে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন। বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম, সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্যসচিব বশির আহমেদ, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সফিকুর রহমানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সিনেমার প্রথম দিনের শুটিংয়ের জন্য তিন দিন অপেক্ষা করতে হয়েছ

1

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বি

2

হাতিয়ার জাগলার চর দখলকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৫,

3

শর্তসহ বা শর্তহীনভাবে নির্বাচনে আওয়ামী লীগকে দেখতে চান বেশির

4

রপ্তানিকারকদের সুবিধা বাড়ল, বৈদেশিক মুদ্রার হিসাব থেকে সোয়াপ

5

মাউন্ট মঙ্গানুই টেস্টে ইতিহাস গড়লেন ল্যাথাম–কনওয়ে

6

মিস ইউনিভার্সে বাংলাদেশের মিথিলা, আপনার ভোটেই সেরা ৩০-এ ওঠার

7

ইউনেসকোর ঐতিহ্যের তালিকায় বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি বয়নশিল্প

8

আজ আবহাওয়া শুষ্ক, রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

9

ব্যাটিং কোচ আশরাফুলের মিশন: ব্যাটসম্যানদের শেখাবেন ‘রানের অঙ

10

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, বিমানবন্দর ও জনসমাবেশের

11

সাগরে নতুন লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারে ৩ নম্বর সতর্কসংকেত

12

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

13

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

14

একাধিক আসনে নিরঙ্কুশ বিজয়

15

মেহেরপুর-২ আসনে বিএনপি মনোনয়ন পরিবর্তনের দাবিতে সমর্থকের বিক

16

২০২৫–২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকা

17

হত্যাচেষ্টা মামলার প্রধান আসামিকে ভারতে পালাতে সহায়তা: দুজনে

18

জাকির নায়েককে আপাতত বাংলাদেশে প্রবেশের অনুমতি নয়: কোর কমিটির

19

রিয়েল এস্টেট খাত অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি — রিহ্যাব

20