Tanvir Khan
প্রকাশ : Dec 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার ভারতে অবস্থান ব্যক্তিগত সিদ্ধান্ত— মন্তব্য এস জয়শঙ্করের

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বিশেষ পরিস্থিতিতে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন কি না বা ভারতে থাকবেন কি না— এ সিদ্ধান্ত সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত বিষয়। নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমসের লিডারশিপ সামিটে এনডিটিভির প্রধান সম্পাদক রাহুল কানওয়ালের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশে ছাত্র–জনতার অভ্যুত্থানের পর ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। পরবর্তীতে আন্দোলন দমনকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দেয়। অন্তর্বর্তী সরকার তাঁকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানালেও ভারত এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

জয়শঙ্কর বলেন, শেখ হাসিনা বিশেষ পরিস্থিতিতে ভারতে এসেছেন, এবং তাঁর অবস্থান সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র তাঁরই।

বাংলাদেশে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সমস্যার মূলে যখন নির্বাচন, তখন প্রথম কাজ হবে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা।

যদিও দুই দেশের সম্পর্কে টানাপোড়েন রয়েছে, তবুও ভবিষ্যতে ভারত–বাংলাদেশ সম্পর্ক আরও উন্নত হবে বলে আশাবাদ প্রকাশ করেন জয়শঙ্কর। তাঁর মতে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যে ফলই আসুক, তা দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও পরিপক্ব ও ভারসাম্যপূর্ণ পর্যায়ে নিয়ে যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসেবে ওম

1

বিশ্বজিতের লেখা প্রথম গান, কিশোরের জীবনে স্বপ্নপূরণ

2

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আদালতে:

3

জাতীয় নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘জাতীয় গণতান্ত্র

4

সাহসী দৃশ্যে অভিনয়ের প্রশ্নে ফারিণের স্পষ্ট উত্তর…

5

নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ঝোড়ো ইনিংস: ৮১ বলে ২২

6

স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয় নির্বাচন অপরি

7

খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক, জানাজার দিনে

8

ডলারের বিপরীতে রুপির দরপতন: বাংলাদেশি পর্যটকদের জন্য সুবিধার

9

শেষ শ্রদ্ধায় মানুষের ঢল: মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার

10

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

11

৪৪তম বিসিএসের সম্পূরক ফল আজই প্রকাশের দাবি প্রার্থীদের

12

এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখে ধানমন্ডির বাসায় ফিরলে

13

রাজশাহীতে পুকুর খনন বিরোধ: এক্সকাভেটরের নিচে চাপা পড়ে তরুণ

14

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা: দুই আসামি গ্রেপ্

15

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

16

সঞ্চয়পত্রের মুনাফার হার ছয় মাস পর আবারও কমানো, মাসিক আয় কমবে

17

আইপিএলের নতুন নিয়মে বাকি টাকা যাবে তহবিলে

18

সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

19

খালেদা জিয়ার অসুস্থতার পর রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে ত

20