Tanvir Khan
প্রকাশ : Oct 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

৯ পুলিশ সুপারসহ ১১ কর্মকর্তার পদায়ন ও বদলি

পুলিশ সুপার পদমর্যাদার ৯ জন এবং অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করেছে সরকার।

রোববার (২৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ–১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। একই প্রজ্ঞাপনে দুই অতিরিক্ত পুলিশ সুপারের বদলির আদেশও বাতিল করা হয়েছে। প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

বদলি হওয়া পুলিশ সুপারদের মধ্যে রয়েছেন—এসবির এম এম হাসানুল জাহীদ (রাজশাহীর সারদা), পিবিআইয়ের মোহাম্মদ সালাহ উদ্দিন তালুকদার (ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়), টাঙ্গাইল পিটিসির আ ফ ম আল কিবরিয়া (সিআইডি), গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আবু সায়েম প্রধান (রংপুর পিটিসি), ডিএমপির মো. শফিকুল ইসলাম (পুলিশ সদর দপ্তর), পুলিশ স্টাফ কলেজের কাজী মুহাম্মাদ শফি ইকবাল (সিআইডি), পিবিআইয়ের মুহাম্মদ কামাল হোসেন (গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার), এপিবিএনের উক্য সিং (পিবিআই) এবং মিশন থেকে প্রত্যাগত মুহাম্মদ ইসমাইল হুসাইন (পুলিশ সদর দপ্তর)।

অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সনাতন চক্রবর্তীকে রংপুর মেট্রোপলিটন পুলিশে এবং শিল্পাঞ্চল পুলিশের মোহাম্মদ ফখরুজ্জামানকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

তবে পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফ এবং র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুর রহমানের বদলির আদেশ বাতিল করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

1

আরও তিন বছরের জন্য জামায়াতের আমির নির্বাচিত হলেন শফিকুর রহমা

2

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন হায়দরাবাদ হাউসে, ইতিহাস ও স্থাপত্য

3

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

4

বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর হিসাবে মাত্র ৩ হ

5

একাধিক আসনে নিরঙ্কুশ বিজয়

6

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

7

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

8

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

9

শরিফ ওসমান হাদি হত্যায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা, নিরপেক্ষ তদ

10

যমুনায় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে গেল আট ইসলামী দ

11

খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাচ্ছেন ১৪ সদস্যের দল

12

শিক্ষকের বাড়তি যত্নে হাওরের স্কুলে উপস্থিতি বেড়েছে শিক্ষার্থ

13

ভেনেজুয়েলার নিষিদ্ধ তেল ট্যাংকারে পূর্ণ অবরোধের নির্দেশ ট্রা

14

জাকির নায়েককে আপাতত বাংলাদেশে প্রবেশের অনুমতি নয়: কোর কমিটির

15

অধস্তন আদালতের এক হাজার বিচারক পদোন্নতির প্যানেলে, ফুল কোর্ট

16

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৯ পদে নিয়োগ

17

আপসহীনতার প্রতীক খালেদা জিয়া: সংগ্রাম, কারাবরণ আর রাজনৈতিক দ

18

মাদুরো অপসারণ ও ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন: ট্রাম্পের ‘শান্

19

কক্সবাজারে যুবলীগ–ছাত্রলীগের ঝটিকা মিছিল, শনাক্তে পুলিশের অভ

20