Tanvir Khan
প্রকাশ : Dec 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

ডলারের বিপরীতে রুপির দরপতন: বাংলাদেশি পর্যটকদের জন্য সুবিধার সময়

ভারতের মুদ্রা রুপি চলতি ডিসেম্বর মাসে নতুন রেকর্ড গড়েছে। আজ শুক্রবার প্রতি মার্কিন ডলারের বিপরীতে রুপির দাম ৯০ দশমিক ৫৬ পর্যন্ত নেমেছে, যা ইতিহাসে সর্বনিম্ন। বৃহস্পতিবার রুপির দাম ছিল ৯০ দশমিক ৩২। ফলে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া পর্যটকদের জন্য এটি লাভের সুযোগ তৈরি করেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য চুক্তি–সংক্রান্ত জটিলতা রুপির দরপতনের মূল কারণ। এছাড়া আমদানিকারকদের ডলার কেনার চাহিদা, ভারতের শেয়ারবাজার থেকে বিদেশি বিনিয়োগের বড় পরিমাণে চলে যাওয়া এবং আন্তর্জাতিক বাজারে ধাতুর মূল্য বৃদ্ধিও রুপির ওপর চাপ সৃষ্টি করেছে।

চলতি বছরের শুরু থেকে রুপির অবমূল্যায়ন ধারা অব্যাহত রয়েছে। নভেম্বর পর্যন্ত ভারতের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, রুপির মূল্য ৪ দশমিক ৮ শতাংশ কমেছে। ফলে চলতি বছর এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রার খেতাব পেয়েছে রুপি। ডলারের পাশাপাশি ব্রিটিশ পাউন্ড, ইউরো, জাপানি ইয়েন ও চীনা ইউয়ান-এর বিপরীতেও রুপির দর কমেছে।

বাংলাদেশি পর্যটকদের জন্য এই পরিস্থিতি সুবিধাজনক। দেশে ডলারের দাম দীর্ঘদিন স্থিতিশীল থাকায় বাংলাদেশি ভ্রমণকারীরা ভারতে বেশি রুপি পাবেন। যদিও ভিসা–নিষেধাজ্ঞার কারণে বর্তমানে বাংলাদেশ থেকে খুব বেশি মানুষ ভারতে যেতে পারছেন না, তবে যাঁরা যাচ্ছেন, তাদের জন্য এই মুহূর্তটি অর্থনৈতিকভাবে লাভজনক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ার জাগলার চর দখলকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৫,

1

মেট্রোরেল চলাচল আবার বন্ধ, বিদ্যুৎ তারে ডিশের কেবল পাওয়া গে

2

যুক্তরাষ্ট্রে চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাই ফেডারেশনের নতুন

3

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

4

এনআইডিতে অতিরিক্ত সিম ও হ্যান্ডসেট দেখানোর সমস্যা সমাধানে সম

5

হোবার্ট হারিকেনসের জয়, রিশাদ হোসেনের বুদ্ধিদীপ্ত

6

কক্সবাজার শহীদ মিনারে মুক্তিযুদ্ধের গ্রাফিতি মুছে আলপনা

7

অস্ট্রেলিয়ার জন্য বাংলাদেশ এখন ‘অ্যাসেসমেন্ট লেভেল–১’ দেশ

8

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই, বয়স ৮০

9

ওয়াশিংটন হামলার পর আফগান শরণার্থীদের নিরাপত্তা অনিশ্চিত

10

সিলেটে বিটিসিএলের গুদামঘরে আগুন, ওয়েল্ডিংয়ের ফুলকি থেকে অগ্ন

11

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বি

12

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

13

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

14

জামালপুরে মসজিদে সভা নিয়ে জামায়াত-বিএনপির নেতা-কর্মীদের মধ্য

15

যুক্তরাষ্ট্রে দীর্ঘতম শাটডাউনে বিমানবন্দরগুলোতে ফ্লাইট বিশৃঙ

16

তামিম ইকবালকে ঘিরে জটিলতা বাড়ছে, লিগ বর্জনে একজোট ৪৫ ক্লাব

17

আইপিএল নিলামে ৯.২০ কোটি রুপিতে কলকাতা কিনলো মোস্তাফিজ

18

মাদারীপুরে শৌচাগার থেকে উদ্ধার নবজাতক হাসপাতালে সুরক্ষায়, দত

19

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

20