এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল আগামী ১৬ নভেম্বর প্রকাশ করা হবে। সেদিন সকাল ১০টায় ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে তিনি জানান, শিক্ষার্থীরা যাতে দ্রুত ফল জানতে পারে, সে লক্ষ্যে পুনঃনিরীক্ষণের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়েই ফল প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আবেদনের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে। পুনঃনিরীক্ষণের প্রতিটি খাতা সতর্কতার সঙ্গে যাচাই করা হয়েছে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল জানতে পারবেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ