Tanvir Khan
প্রকাশ : Nov 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিয়ারিং প্যাড নয়, ত্রুটি ছিল লাগানো ও তত্ত্বাবধানে: ডিএমটিসিএল এমডি


রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহত হওয়ার ঘটনায় নতুন করে নিরাপত্তা নিরীক্ষা (সেফটি অডিট) শুরু করার উদ্যোগ নিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

আজ সোমবার সকালে উত্তরার দিয়াবাড়িতে ডিএমটিসিএলের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ বলেন, “ঢাকা মেট্রোরেল চালুর আগে কোনো পূর্ণাঙ্গ সেফটি অডিট করা হয়নি। এখন আমরা তৃতীয় পক্ষের মাধ্যমে একটি ইউরোপীয় প্রতিষ্ঠান দিয়ে অডিট করানোর প্রস্তুতি নিচ্ছি। ইতোমধ্যে ফ্রান্সের দুটি প্রতিষ্ঠান এতে আগ্রহ দেখিয়েছে। খুব দ্রুতই টেন্ডার প্রক্রিয়ায় যাওয়া হবে।”

এক বছর আগে মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ার পর গত ২৬ অক্টোবর ফার্মগেটে আরেকটি প্যাড নিচে পড়ে এক পথচারীর মৃত্যু হয়। এ ঘটনার পর শাহবাগ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ থাকে ২৪ ঘণ্টারও বেশি সময়।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে ফারুক আহমেদ বলেন, “বিয়ারিং প্যাড হঠাৎ করে পড়ে যাওয়ার মতো কোনো উপাদান নয়। তদন্তের ফলাফলের আগে নির্দিষ্ট করে কিছু বলা ঠিক হবে না। তবে সম্ভাব্য কারণগুলোর মধ্যে ডিজাইন ত্রুটি, ভুলভাবে স্থাপন, বা তত্ত্বাবধানে ঘাটতি থাকতে পারে।”

তিনি আরও বলেন, “দোষ বিয়ারিং প্যাডের নয়। বরং যারা এটি স্থাপন করেছে বা বুঝে নিয়েছে, তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করা হয়েছে কি না, সেটাই এখন খতিয়ে দেখা হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের ১০টি দীর্ঘতম মহাসড়ক: সভ্যতা, বাণিজ্য ও ভ্রমণের করিডর

1

সচিবালয় ভাতা দাবি: পাঁচজন কর্মকর্তা–কর্মচারীকে পুলিশ আটক, কর

2

কলকাতায় মেসির আগমনে বিশৃঙ্খলা: দর্শক মাঠে ঢুকে পড়লেন, অনুষ্ঠ

3

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

4

আয়ারল্যান্ডের বিপক্ষে চমক দেখিয়ে আইসিসির নভেম্বরের সেরা খেলো

5

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

6

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

7

বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের মান্নার মনোনয়নপত্র বাতিল

8

রিটার্নিং কর্মকর্তাদের অফিসে নিরাপত্তা নিশ্চিতের জন্য স্বরাষ

9

কারাবন্দী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেলেন বোন উজমা

10

চট্টগ্রামের সাতকানিয়ায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্য

11

বিসিএস নন–ক্যাডার নিয়োগে সংকট কেন তৈরি হলো

12

বৈভব সূর্যবংশীর ঝড়: ৩৬ বলে সেঞ্চুরি, লিস্ট এ ক্রিকেটে নতুন র

13

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে ফিরেছেন বখতিয়ার আহম

14

সরকার বিএনপির চাপে ডানে, জামায়াতের চাপে বাঁয়ে, এনসিপির চাপে

15

একাধিক আসনে নিরঙ্কুশ বিজয়

16

চার হত্যা মামলায় হাইকোর্টের জামিন পেলেন আলোচিত সন্ত্রাসী ছোট

17

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

18

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

19

রাজশাহীর তানোরে ২৪ ঘণ্টা ধরে গভীর গর্তে পড়ে থাকা শিশুর উদ্ধা

20