Tanvir Khan
প্রকাশ : Nov 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

মুন্সিগঞ্জে ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় অটোচালকের লাশ উদ্ধার

মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের রতনপুর এলাকায় একটি ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহতের নাম মজিবর মাঝি (৪৫)। তিনি বরিশালের হিজলা উপজেলার বাসিন্দা এবং মুন্সিগঞ্জের রামপাল ইউনিয়নের শান্তিনগর এলাকায় ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।

পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার মজিবর মাঝি মাওয়া যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর তিনি আর ফেরেননি। পরে গ্যারেজ মালিকের ফোনে বিষয়টি জানতে পেরে তার ছেলে থানায় সাধারণ ডায়েরি করেন। সোমবার সকালে আনসার ক্যাম্পের পাশের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের ছেলে রাসেল বলেন, তার বাবার হাত-পা বাঁধা ছিল এবং শরীর কম্বল দিয়ে পেচানো ছিল। তার ব্যবহৃত অটোরিকশাটিও পাওয়া যায়নি।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা: দুই আসামি গ্রেপ্

1

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন হায়দরাবাদ হাউসে, ইতিহাস ও স্থাপত্য

2

জোটে থাকলেও ভোট দিতে হবে নিজ দলের প্রতীকে

3

তারেক রহমান ঢাকা-১৭ থেকে, আন্দালিভ রহমান ভোলা-১ থেকে নির্বাচ

4

পার্বত্য চুক্তি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞার আহ্বান ঊষাতন তালুক

5

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

6

বাংলাদেশের স্বাস্থ্যখাতে ব্যয় কম, বিদেশে চিকিৎসায় বছরে ৫ বিল

7

এলপি গ্যাসের দাম বাড়ল, আজ সন্ধ্যা থেকেই কার্যকর নতুন মূল্য

8

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

9

সরকারকে না জানিয়ে ভোজ্যতেলের দাম বাড়ানো অবৈধ—বাণিজ্য উপদেষ্ট

10

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি: ঐতিহাসিক জয়ের পর সামনে কঠিন

11

নিরাপত্তাশঙ্কা ও ব্যক্তিগত কারণে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি প্

12

সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত কলেজছাত্র তন্ময়ের মৃত্যু

13

কলকাতায় মেসির আগমনে বিশৃঙ্খলা: দর্শক মাঠে ঢুকে পড়লেন, অনুষ্ঠ

14

বাস পোড়ানোর মামলায় আওয়ামী লীগ নেতা ইস্কান্দার মির্জা শামীম ৫

15

"জকসু নির্বাচনে এআই ব্যবহার শিথিল, অপব্যবহার নিষিদ্ধ: নির্বা

16

দুই উপদেষ্টার পদত্যাগে তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন ক

17

ওসমান হাদির ওপর হামলা বৃহৎ চক্রান্তের অংশ: মির্জা আব্বাস

18

বার্সেলোনার যুবরাজ লামিনে ইয়ামাল

19

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

20