Tanvir Khan
প্রকাশ : Nov 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাজধানীতে দায়িত্ব পালনে ইনচার্জ ছাড়া অন্য পুলিশ সদস্যদের মুঠোফোন ব্যবহার নিষিদ্ধ করল ডিএমপি

ঢাকা মহানগরে দায়িত্ব পালনের সময় ইনচার্জ ছাড়া অন্য কোনো পুলিশ সদস্য মুঠোফোন ব্যবহার করতে পারবেন না—এমন নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আজ সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, সম্প্রতি দেখা যাচ্ছে দায়িত্ব পালনের সময় অনেক পুলিশ সদস্য মোবাইল ফোন ব্যবহারে ব্যস্ত থাকেন, ফলে তাঁদের সতর্কতা ও দায়িত্বপালনে ব্যাঘাত ঘটে। এতে পুলিশ সদস্যদের উপস্থিতি থাকা সত্ত্বেও নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ঘাটতি দেখা দিচ্ছে।

এই প্রেক্ষাপটে অফিস আদেশে জানানো হয়, দায়িত্ব পালনের সময় কেবল ইনচার্জ পর্যায়ের কর্মকর্তারা প্রয়োজনীয় ক্ষেত্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। অন্য সদস্যরা নির্দেশ অমান্য করলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে এবং তাঁদের বিরুদ্ধে বিধিসম্মত ব্যবস্থা নেওয়া হবে।

নির্দেশনার বিষয়টি নিশ্চিত করে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের মনোযোগ বাড়ানো ও কার্যক্রম আরও কার্যকর করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।”

সম্প্রতি আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা ও ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে রাজধানীতে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। আজ সোমবারও ঢাকার চারটি স্থানে সাতটি বিস্ফোরণ ঘটে। এমন পরিস্থিতিতে নিরাপত্তা জোরদার ও দায়িত্বে মনোযোগী রাখতে এই নির্দেশনা দিয়েছে ডিএমপি।

এদিকে গতকাল রবিবার স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম নিয়ে কোনো শঙ্কা নেই; পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্ত সংঘাতের পর পাকিস্তান–আফগানিস্তান আলোচনায় অচলাবস্থা

1

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও জাপানের ওকায়ামা শোকা বিশ্ববিদ্যাল

2

তীব্র খরায় তেহরানে দুই সপ্তাহের মধ্যে ফুরিয়ে যেতে পারে সুপেয়

3

জেনিফার লরেন্স জানালেন ‘ডাই মাই লাভ’-এর অন্তরঙ্গ দৃশ্যে অভিজ

4

২০২৫–২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকা

5

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন

6

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

7

চীনের ‘৯৯৬’ সংস্কৃতি এখন ছড়াচ্ছে সিলিকন ভ্যালিতে — আপনি কী ক

8

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীর আদালতে, সাত

9

গান–অভিনয় ছাড়লেও ফিরছেন তাহসান, জানালেন কীভাবে আসছেন পর্দায়

10

কুষ্টিয়ায় বিজয় র‍্যালিতে প্রতিক্রিয়া

11

টাইব্রেকারে এআইইউবির জয়, চ্যাম্পিয়ন ড্যাফোডিল গ্রুপ পর্বে

12

জিগাতলার ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রী জান্নাত আরা রুমির

13

ভেনেজুয়েলার নিষিদ্ধ তেল ট্যাংকারে পূর্ণ অবরোধের নির্দেশ ট্রা

14

মালির সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, কারণ জ্বালানিসংকট

15

নিউইয়র্কে মেয়র নির্বাচন: সর্বশেষ চার জরিপেই এগিয়ে জোহরান মাম

16

নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারতের প্রাইজমানি ১২৫ কোটি, বাংলাদ

17

ঘরোয়া ক্রিকেট খেলতে হবে, বিসিসিআইয়ের নির্দেশ রোহিত-কোহলিকে

18

রাশেদ খাঁন ধানের শীষ প্রতীকে মনোনীত, বিএনপিতে বিক্ষোভ ও উত্ত

19

মেট্রোরেলে ভ্যাট অব্যাহতি বজায়, খেজুর আমদানির শুল্ক কমালো সর

20