Tanvir Khan
প্রকাশ : Nov 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত কলেজছাত্র তন্ময়ের মৃত্যু

নাটোরের সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত কলেজছাত্র রুবাইয়াত হাসান তন্ময় (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার সকাল ৮টার দিকে রাজশাহীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে তাঁর মৃত্যু হয়।

তন্ময় সিংড়া পৌরসভার কাটাপুকুরিয়া মহল্লার মৃত জাহিদ হাসানের ছেলে। বাবার রেখে যাওয়া সিংড়া বাজারের ‘ইত্যাদি গার্মেন্টস’ ব্যবসা দেখাশোনার পাশাপাশি তিনি অনার্সে পড়াশোনা করছিলেন।

স্থানীয় সাবেক পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম জানান, রোববার তন্ময় মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে দমদমা রাস্তায় একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন সকালে তাঁর মৃত্যু হয়।

সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম জানান, তন্ময় ওই প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেছিলেন। পরে পড়াশোনার পাশাপাশি বাবার ব্যবসার দেখাশোনাও করতেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনমুখী মেরুকরণ শুরু: ফেব্রুয়ারির ভোট ঘিরে তিন শিবিরে ব

1

বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের মান্নার মনোনয়নপত্র বাতিল

2

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

3

ইসরায়েলি হামলায় ধ্বংস ইয়াসির আরাফাতের গাজা বাড়ি, এখন বাস্তুচ

4

আয়কর রিটার্নে নগদ টাকা কত দেখাবেন, যা জানা জরুরি

5

বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু: জিয়াউর রহমান ছিলেন

6

প্রথম আলোর জরিপ: কর্মসংস্থান সংকট, আয় কমা ও সামাজিক অনিশ্চয়ত

7

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

8

ইসরাইলকে সমর্থন ত্যাগ করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার ইঙ

9

ব্যাটিং কোচ আশরাফুলের মিশন: ব্যাটসম্যানদের শেখাবেন ‘রানের অঙ

10

আদর্শ ওয়াজ মাহফিল কেমন হওয়া উচিত: আলেমদের পরামর্শ

11

আইপিএল নিলামে ৯.২০ কোটি রুপিতে কলকাতা কিনলো মোস্তাফিজ

12

যে শিক্ষা মানুষকে মুক্তি দেয়, সেটাই প্রকৃত শিক্ষা: অমর্ত্য স

13

গুম সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠনের আদেশ ২৩

14

শফিকুল আলম: তারেক রহমানের দেশে ফেরার সঙ্গে রাজনৈতিক শূন্যতা

15

জিয়া উদ্যানে দাফনের প্রস্তুতি, মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা

16

মেক্সিকোতে ইসরায়েলি রাষ্ট্রদূতকে হত্যাচেষ্টার অভিযোগ, ইরান অ

17

প্রিয় বিড়াল ম্যাক্সের স্মৃতিতে সমাধি, সন্তানসুলভ ভালোবাসার

18

দেশনেত্রী খালেদা জিয়া ও বাংলাদেশের রাজনীতিতে এক অপূরণীয় শূন্

19

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের পতাকা আঁকার সময় শিক্ষার্থ

20