Tanvir Khan
প্রকাশ : Dec 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন, জানাজায় লাখো মানুষের ঢল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাঁকে দাফন করা হয়। দাফনের সময় শোকাহত সতীর্থ ও অনুসারীরা কান্নায় ভেঙে পড়েন।

এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তাঁর বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজায় অংশ নিতে সকাল থেকেই দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় লাখো মানুষের ঢল নামে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও মানুষের স্রোত থামেনি।

বেলা ২টার আগে ওসমান হাদির মরদেহবাহী অ্যাম্বুলেন্স সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছায়। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সেখানে উপস্থিত হন। তাঁর সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া মো. গোলাম পরওয়ার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জানাজার আগে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব জাবের ও ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বেলা ৩টার দিকে ওসমান হাদির মরদেহবাহী কফিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছায়। দাফন শেষে শোক প্রকাশ করেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি মারা যান।

গতকাল তাঁর মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনা হয় এবং জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট হাসপাতালের মর্গে রাখা হয়। শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাওয়ার্ড পেলে নিজেকে মাটিতে নামাতে হয়: স্থপতি মেরিনা তাবাশ

1

দুবাইয়ে বুর্জ খলিফাসহ তিন ফ্ল্যাট, সম্পদ ও ঋণ বেড়েছে বহুগুণ

2

জামালপুরে ইজিবাইকের লাইসেন্স ফি বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট, দু

3

ভারতীয় সেনাবাহিনীতে ধর্মীয় বিভাজন ও নতুন ‘ভাবাদর্শের স্বাভাব

4

আগামী নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে এগিয়ে

5

মেক্সিকোতে সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৩

6

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীর আদালতে: ‘আম

7

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

8

স্ত্রী-কন্যাসহ লোটাস কামালের আয়কর নথি জব্দের নির্দেশ

9

শাবিপ্রবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি

10

মাউন্ট মঙ্গানুই টেস্টে ইতিহাস গড়লেন ল্যাথাম–কনওয়ে

11

জয়ের পরদিন মেয়র মামদানির মধ্যাহ্নভোজে অতিথি ওকাসিও-কর্টেজ

12

শরিফ ওসমান হাদির ওপর হামলা

13

নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারতের প্রাইজমানি ১২৫ কোটি, বাংলাদ

14

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

15

ফলাফল এল, কিন্তু সে নেই: আগুনে পুড়ে মারা যাওয়া আয়েশার দ্বিতী

16

হত্যাচেষ্টা মামলার প্রধান আসামিকে ভারতে পালাতে সহায়তা: দুজনে

17

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশা ও স্বামী রা

18

এমিলিয়ানো মার্তিনেজের ভবিষ্যৎ অনিশ্চয়, অ্যাস্টন ভিলার গোলপোস

19

ওসমান হাদির ওপর হামলায় ক্ষোভ প্রকাশ, কঠোর প্রতিক্রিয়ার হুঁশি

20