Tanvir Khan
প্রকাশ : Dec 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ারে স্থানান্তর করা হচ্ছে

পরিবারের সিদ্ধান্তে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ারে নেওয়া হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান আজ সন্ধ্যা পৌনে ৭টার দিকে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

আজ দুপুরে বিজয়নগরে দুর্বৃত্তরা মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায়, বুকে ও পায়ে আঘাতপ্রাপ্ত হাদিকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের পরিচালক জানান, পায়ের আঘাতটি হয়তো রিকশা থেকে পড়ে যাওয়ার কারণে হয়েছে। সেখানে একটি প্রাথমিক অস্ত্রোপচার করা হয়েছে।

পরিবারের সম্মতিতে হাদিকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে।

গুলিবিদ্ধ হওয়ার সময় হাদির পেছনের রিকশায় ছিলেন মো. রাফি। তিনি জানান, জুমার নামাজ শেষে তারা হাইকোর্টের দিকে আসছিলেন। বিজয়নগরে পৌঁছালে দুজন দুর্বৃত্ত মোটরসাইকেল থেকে গুলি চালিয়ে পালিয়ে যায়।

ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিএল নিলামে ৯.২০ কোটি রুপিতে কলকাতা কিনলো মোস্তাফিজ

1

বিভেদ নয়, উন্নয়ন ও গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস

2

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ডে মামলা, গৃহকর্মী আয়েশা প্রধা

3

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

4

এনসিসি ব্যাংকের ৫৪৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত, নয় মাসে মুনাফা ১৭৩

5

দিল্লিতে হাইকমিশনের সামনে বিক্ষোভের পর কনসুলার সেবা স্থগিত

6

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভারতের সাবেক ক্রিকেটার রাজেশ বণিকের

7

চার বছরের পুরনো ছবি ভাইরাল, সৃজিত-মিথিলার পুনর্মিলনের গুঞ্জন

8

ঐকমত্য কমিশনের সুপারিশ রাজনীতিতে বিভাজন বাড়ালো: রাশেদ আল মা

9

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

10

বৈভব সূর্যবংশীর ঝড়: ৩৬ বলে সেঞ্চুরি, লিস্ট এ ক্রিকেটে নতুন র

11

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

12

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গুজবে কান না দিতে জনগণের প্রতি আহ্

13

আইসিসি বোর্ড মিটিং: নারী ক্রিকেট সম্প্রসারণ ও ভারতকে এশিয়া ক

14

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

15

২০২৬ বিশ্বকাপের ড্র আজ রাত ১১টায়, আগাম প্রস্তুতি ও চ্যালেঞ্জ

16

আসিফ মাহমুদ সজীব: নির্বাচন করবো, পদত্যাগের ঘোষণা প্রধান উপদে

17

ওসমান হাদির ওপর গুলিবর্ষণ: ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

18

মানবতাবিরোধী অপরাধ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন, নিজেকে নির্

19

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

20