Tanvir Khan
প্রকাশ : Dec 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

যমুনা অয়েল লেবার ইউনিয়ন নেতা মুহাম্মদ এয়াকুব কারাগারে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় যমুনা অয়েল কোম্পানির লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক মুহাম্মদ এয়াকুবকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। রোববার ভোরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সেপ্টেম্বরে সংঘটিত জুলাই আন্দোলন সংক্রান্ত একটি মামলায় এয়াকুবকে গ্রেপ্তার করা হয়েছিল। আদালত শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মুহাম্মদ এয়াকুব যমুনা অয়েল কোম্পানির আলোচিত কর্মচারী। তিনি ১৯৯৭ সালে টাইপিস্ট হিসেবে কোম্পানিতে যোগ দেন। তাঁর বাবা মো. আবুল কাশেম কোম্পানির অফিস সহায়ক ছিলেন। বাবার মৃত্যুর পর তিনি এই চাকরি পান। ২০০৯ সালে লেবার ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক হন এয়াকুব এবং এক বছর পর সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন। গত দেড় দশক তিনি এই পদে রয়েছেন।

ইউনিয়নটি দীর্ঘদিন শ্রমিক লীগের সঙ্গে যুক্ত থাকলেও গত বছর রাজনৈতিক পটপরিবর্তনের পর এটি শ্রমিক দলের সংগঠনে রূপান্তর করা হয় বলে জানা গেছে।

কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের তথ্যমতে, ১৯৯৭ সালে চাকরি স্থায়ী হওয়ার সময় এয়াকুবের মূল বেতন ছিল ৯৩৫ টাকা, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ৫০৩ টাকায়। সব মিলিয়ে তাঁর মাসিক আয় প্রায় ৮৫ হাজার ১০০ টাকা। তবে তিনি চট্টগ্রামের অভিজাত এলাকা খুলশীতে চার হাজার বর্গফুটের একটি ফ্ল্যাটে বসবাস করেন। তাঁর নামে ও বেনামে বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ রয়েছে এবং তিনি ব্যক্তিগত মাইক্রোবাস ব্যবহার করেন।

যমুনা অয়েল সূত্র জানায়, ২০১৪ সালে তিনি চট্টগ্রামের পতেঙ্গায় ২১ লাখ টাকায় ৬ শতাংশ জমি কেনেন। এছাড়া ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় তাঁর স্ত্রী মরিয়ম বেগম নুরুন নাহার বেগমের সঙ্গে যৌথভাবে ৫০ লাখ টাকায় ৪ শতাংশ জমি কিনেছেন।

দুদক সূত্রে জানা গেছে, এয়াকুবের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে বিপুল সম্পদের তথ্যপ্রমাণ পাওয়া গেছে। বোয়ালখালী উপজেলায় তাঁর নামে ১৪ শতাংশ, সাড়ে ১১ শতাংশ ও ১২ শতাংশের তিনটি জমির খোঁজ মিলেছে। এছাড়া যৌথ মালিকানায় আরও কিছু জমি রয়েছে। চট্টগ্রামের অভিজাত এলাকা খুলশীর দামপাড়ায় তাঁর মালিকানাধীন ৪ হাজার ২০০ বর্গফুটের একটি ফ্ল্যাটের দলিলমূল্য দেখানো হয়েছে ১ কোটি ৭০ লাখ টাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় মেসির আগমনে বিশৃঙ্খলা: দর্শক মাঠে ঢুকে পড়লেন, অনুষ্ঠ

1

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন স্মরণীয় সংবর্ধনার সম্ভাবনা

2

ফলাফল এল, কিন্তু সে নেই: আগুনে পুড়ে মারা যাওয়া আয়েশার দ্বিতী

3

সংকট, সংগ্রাম ও সৌজন্যের রাজনীতি: ইতিহাসে খালেদা জিয়ার উত্তর

4

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হোটেল কর্মচারীর

5

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

6

লোহাগড়ায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

7

মেট্রোরেল চলাচল আবার বন্ধ, বিদ্যুৎ তারে ডিশের কেবল পাওয়া গে

8

আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭, শতাধিক আহত

9

জাকির নায়েককে আপাতত বাংলাদেশে প্রবেশের অনুমতি নয়: কোর কমিটির

10

সিলেটে বিটিসিএলের গুদামঘরে আগুন, ওয়েল্ডিংয়ের ফুলকি থেকে অগ্ন

11

ধামরাই ও রানীনগরে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় নাশকতার চেষ্টা

12

বিয়ে ভেঙে যাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে স্মৃতি মান্ধানা: ‘ক্র

13

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

14

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে দ্রুত আমদানির পরামর্শ ট্যারিফ কমিশনে

15

প্রথম দেখায় প্রেম নাকি ঝগড়া? আসছে ইয়াশ–তটিনীর রোমান্টিক ছবি

16

প্রথম আলো–ডেইলি স্টার ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা

17

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভোট স্থগিতের প্রতিবাদে শিক্ষার্থীদের

18

রাজশাহীর তানোরে ২৪ ঘণ্টা ধরে গভীর গর্তে পড়ে থাকা শিশুর উদ্ধা

19

ইউআইইউ মার্স রোভার টিমের বিশ্বজয়: ছয় বছরে ছয় সাফল্য

20