Tanvir Khan
প্রকাশ : Dec 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

শরিফ ওসমান হাদির ওপর হামলা

শেরপুর জেলার নালিতাবাড়ী এলাকার সীমান্ত দিয়ে অবৈধভাবে লোক পারাপারের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁদের জিজ্ঞাসাবাদ থেকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে জানিয়েছে পুলিশ।

রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) এস এন নজরুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি জানান, গত শুক্রবার দুপুর ২টা ২৪ মিনিটে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা হয়। ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় পেছন থেকে একটি মোটরসাইকেলে আসা এক ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

হামলার ঘটনায় ‘শুটার’ হিসেবে ফয়সাল করিম মাসুদ এবং মোটরসাইকেলচালক হিসেবে আলমগীর শেখকে শনাক্ত করা হয়েছে বলে জানান নজরুল ইসলাম।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইমিগ্রেশন ডেটাবেজ যাচাই করে এখন পর্যন্ত অভিযুক্তদের দেশত্যাগের কোনো তথ্য পাওয়া যায়নি। ফয়সাল করিম মাসুদের পাসপোর্ট নম্বর পাওয়া গেছে এবং তাঁর সর্বশেষ ভ্রমণ তথ্য অনুযায়ী তিনি সম্ভবত গত জুলাই মাসে থাইল্যান্ড থেকে দেশে ফেরেন। এরপর তাঁর বিদেশে যাওয়ার কোনো তথ্য ইমিগ্রেশন ডেটাবেজে নেই।

অতিরিক্ত কমিশনার আরও জানান, গতকাল রাত থেকে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ শুরু হয়েছে। রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। একই সঙ্গে নগরবাসীকে আশপাশে কোনো সন্দেহভাজন বা দুষ্কৃতকারী দেখলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “জুলাই যোদ্ধা একজন নয়, হাজারো-লক্ষ মানুষ। সবার জন্য আলাদা নিরাপত্তা নিশ্চিত করা প্রায় অসম্ভব। তবে সার্বিক পরিস্থিতি নিরাপদ রাখা আমাদের দায়িত্ব। যাদের ক্ষেত্রে নির্দিষ্ট নিরাপত্তা–হুমকি রয়েছে, তাদের বিষয়টি আমরা বিশ্লেষণ করছি। উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের প্রয়োজনে ব্যক্তিগত নিরাপত্তা দেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

1

খালেদা জিয়ার জানাজায় পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার সরদার আ

2

অন্তর্বর্তী সরকারের সংস্কার নিয়ে জনমত বিভাজন: প্রথম আলোর জাত

3

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

4

ওসমান হাদির ওপর হামলার নিন্দা, জাতীয়তাবাদী শক্তির ঐক্যের আহ্

5

ঢাকায় যাত্রীবেশে উঠে বাসে আগুন, তিনজনকে খুঁজছে পুলিশ

6

দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণ: স্বাস্থ্য ও অর্থনীতির বড় হুমকি, বিশ্

7

তেল, ছোলা, চিনিসহ ১০ পণ্য আমদানিতে নগদ মার্জিন কমাল বাংলাদেশ

8

কলকাতায় মেসির আগমনে বিশৃঙ্খলা: দর্শক মাঠে ঢুকে পড়লেন, অনুষ্ঠ

9

আর্থিক প্রভাব ও ঐশ্বর্যের প্রতীক: আরব বিশ্বের শীর্ষ ধনী পরিব

10

জয়ের পরদিন মেয়র মামদানির মধ্যাহ্নভোজে অতিথি ওকাসিও-কর্টেজ

11

মুন্সিগঞ্জে ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় অটোচালকের লাশ উদ্

12

চীনের ‘৯৯৬’ সংস্কৃতি এখন ছড়াচ্ছে সিলিকন ভ্যালিতে — আপনি কী ক

13

শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন, হামলার মূল সন্দেহভাজন

14

শাহরুখকে একসময় ‘কুৎসিত’ বলেছিলেন হেমা মালিনী, পরে সেই ছেলেই

15

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

16

ঢাকার মেট্রোরেলে কর্মীদের সর্বাত্মক কর্মবিরতি, যাত্রীদের ভোগ

17

আদর্শ ওয়াজ মাহফিল কেমন হওয়া উচিত: আলেমদের পরামর্শ

18

তালেবানের শাসনেও আফগান নারীদের দৃঢ়তা ও উদ্যোগ: এডব্লিউসিসিআই

19

আজারবাইজানের কাছে ২-১ গোলে হেরে ত্রিদেশীয় সিরিজ শেষ করল বাংল

20