সরকার একাধিক নিবন্ধিত দল জোট করলেও ভোটারদের নিজ দলের প্রতীকে ভোট দিতে বাধ্য করবেন এমন বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ জারি করেছে।...…
আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে পাঁচ দফা দাবি জানাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিতে যমুনায় পৌঁছেছেন জামায়াতসহ আট ইসলামী দলের প্রতিনিধিরা। পদযাত্রা কর্মসূচি ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।...…
জামায়াতসহ আট দল সরকারের কাছে পাঁচ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে। সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ১১ নভেম্বরের সমাবেশের আগে দাবি না মানা হলে রাজধানীর চিত্র ভিন্ন হতে পারে।...…
সাবেক মন্ত্রী মায়া ও তার পরিবারে ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। দুদক অভিযোগে উল্লেখ করেছে, অভিযুক্তরা দেশের বাইরে চলে যেতে পারেন বলে হিসাবগুলো অবরুদ্ধ করা হয়েছে।...…
সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমকে মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভার মাধ্যমে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।...…
মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পাঁচপয়লা মসজিদে সভা করার নিয়ে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি ও মারামারি ঘটে। ঘটনায় জামায়াতের রবিউল ইসলাম আহত হন এবং থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।...…
কক্সবাজারে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৫০–৬০ নেতা–কর্মীর ঝটিকা মিছিলের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও দেখে অংশগ্রহণকারীদের শনাক্তে পুলিশ অভিযান চালাচ্ছে।...…
সিলেটে শুরু হয়েছে আগাম নির্বাচনী প্রচারণা। বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মাঠে নেমেছেন ভোটারদের কাছে পৌঁছাতে। প্রতিশ্রুতিতে সরব সিলেটের রাজনীতি, উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা।...…
চাটখিলের খিলপাড়া ইউনিয়নে জামায়াতের প্রার্থী মো. সাইফুল্লাহর জনসংযোগে হামলার অভিযোগ উঠেছে যুবদল ও ছাত্রদলের কর্মীদের বিরুদ্ধে। এতে জামায়াতের স্থানীয় নেতা আবদুল মান্নানসহ অন্তত ছয়জন আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি।...…