Tanvir Khan
প্রকাশ : Nov 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে জামায়াত প্রার্থীর জনসংযোগে হামলার অভিযোগ, আহত অন্তত ছয়জন


নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী মো. সাইফুল্লাহর নির্বাচনী জনসংযোগে হামলার অভিযোগ উঠেছে। এতে জামায়াতের ইউনিয়ন পর্যায়ের এক নেতা ও ছাত্রশিবিরের এক কর্মীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের ইটপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে মো. সাইফুল্লাহ দলীয় নেতা–কর্মীদের নিয়ে বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছিলেন। সন্ধ্যার দিকে রামনারায়ণপুর ইউনিয়নে জনসংযোগ শেষে খিলপাড়া এলাকায় পৌঁছালে স্থানীয় যুবদল ও ছাত্রদলের একদল কর্মী অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলায় রামনারায়ণপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবদুল মান্নান ও ছাত্রশিবির কর্মী মো. নাহিদসহ পাঁচ–ছয়জন আহত হন। তাঁদের মধ্যে মান্নান ও নাহিদকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা এ সময় জনসংযোগে থাকা সাংবাদিকদের কাছ থেকেও মুঠোফোন ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর আহতদের দেখতে গিয়ে উপজেলা জামায়াতের নায়েবে আমির ওমর ফারুক বলেন,

“আমরা শান্তিপূর্ণভাবে জনসংযোগ করছিলাম। খিলপাড়া এলাকায় পৌঁছালে যুবদল ও ছাত্রদলের একদল নেতা–কর্মী ধানের শীষের স্লোগান দিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের ছয়জন আহত হয়েছেন।”

অভিযোগের বিষয়ে খিলপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন খোকন বলেন,

“জামায়াতের নেতারা জনসংযোগের সময় বিএনপির বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেন। এতে উপস্থিত ছাত্রদল ও যুবদলের কর্মীদের সঙ্গে তাদের কথা–কাটাকাটি হয়। তবে কেউ আহত হয়েছে কি না, তা আমি নিশ্চিত নই।”

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, এখনো কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

1

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

2

নিকোলা মাদুরোকে আটক ও ভেনেজুয়েলা ‘চালানোর’ ঘোষণা

3

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা গুলিবিদ্ধ, বাসা

4

ভারত শেখ হাসিনাকে বিশ্বমঞ্চে প্রোমোট করতে নীলনকশা প্রণয়ন করছ

5

টাইব্রেকারে এআইইউবির জয়, চ্যাম্পিয়ন ড্যাফোডিল গ্রুপ পর্বে

6

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্ক

7

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

8

গাজীপুরে পুলিশি ডিজিটাল সেবা ‘গণপুলিশিং সার্ভিস’ চালু

9

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

10

সিলেটে আগাম নির্বাচনী প্রচার শুরু, প্রার্থীদের প্রতিশ্রুতিতে

11

রাজশাহীর তানোরে ২৪ ঘণ্টা ধরে গভীর গর্তে পড়ে থাকা শিশুর উদ্ধা

12

পথচারী নারীকে চাপা দিয়ে বাস পুকুরে, নিহত ১, আহত ১০

13

লোহাগড়ায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

14

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু, বাংলাদেশ ‘সি’

15

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি: ঐতিহাসিক জয়ের পর সামনে কঠিন

16

শিল্পবোধ ও আধুনিকতার সার্থক মেলবন্ধন: ‘আনিস চৌধুরী হয়ে ওঠার

17

কৃষি অধিদফতরের সাবেক সহকারী পরিচালক সৈয়দ শরীফুল ইসলাম কারাগা

18

নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—বাধা দেওয়ার ক্ষম

19

ভারত বিজয়ের পর শ্রীমঙ্গলে শমিত সোমের ফিরতি উৎসব

20