আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তার স্ত্রী পারভীন চৌধুরী এবং ছেলে রাশেদুল ইসলামের নামে থাকা ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, অবরুদ্ধ করা ব্যাংক হিসাবের মধ্যে মোফাজ্জলের নামে ১৬টি, পারভীনের নামে ৩৬টি এবং রাশেদুলের নামে ২৯টি হিসাব রয়েছে।
দুদকের উপপরিচালক মোজাম্মিল হোসেন জানান, আবেদনে বলা হয়েছে অভিযুক্তরা অস্থাবর সম্পদ অর্জনের তথ্য রয়েছে এবং এ ধরনের সম্পদ হস্তান্তর বা দেশ ছেড়ে চলে যাওয়ার সম্ভাবনা থাকায় হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন। বর্তমানে চলমান অনুসন্ধানের স্বার্থে এই পদক্ষেপ অপরিহার্য।
মন্তব্য করুন